editor

প্রকাশিত: 8:01 PM, December 16, 2023

আওয়ামী লীগ সবসময় কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানে: রনজিত সরকার

আওয়ামী লীগ সবসময় কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানে: রনজিত সরকার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার বলেছেন, আওয়ামী লীগ সবসময় কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের মঙ্গল হয়। দেশ বিদেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের মহান ত্যাগ ও আত্মদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, আমাদের সবার উচিত দেশের ইতিহাস জানা। বর্তমান তরুণ ও নতুন প্রজন্মের অনেকেই আমাদের গৌরবময় সোনালি ইতিহাস ভালো করে জানে না। সবারই উচিত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা।

শনিবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা ও তাহিরপুর উপজেলার বাদাঘাট ও উওর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জুনাব আলী সভাপতিত্বে ও বাদাঘাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মানিক চান এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলায় আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন, তাহিরপুর উপজেলার মুক্তিযুদ্ধা কমান্ড এর সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, ইকবাল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক অমল কর, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, আলমগীর খোকন, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আপ্তাব উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর তালুকদার, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষা মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ছিদ্দুকুর রহমান,উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান মিয়া, তাহিরপুর উপজেলা কৃষক লীগ সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক প্রমুখ।

এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে