editor
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০
দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেটের দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে সড়ক ও জনপথের কোটি টাকার জায়গা দখল করে স্থাপনা তৈরীর পাশাপাশি ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন স্থানীয় প্রভাবশালী মহল। সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমায় প্রভাবশালী মহল পুলের মুখ, ভার্থখলা, চাদনীঘাট, বাস টার্মিনাল, কদমতলী, স্টেশন রোড, বাবনা পয়েন্ট সহ বিভিন্ন স্থানে সিলেট সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক দখল করে সেখানে স্থাপনা তৈরী করে দখল করে রেখেছেন। প্রভাবশালীদের দখলের বিরুদ্ধে স্থানীয় কেউ কথা বলার সাহস পায় না।
জায়গা দখলের পাশাপাশি দখলদাররা জরিপ চলাকালে মোটা অংকের টাকার বিনিময়ে নিজের নামে পর্চা তৈরী করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় অনেকের বাড়ির সামনের সরকারি জায়গা দখল করে স্থাপনা তৈরী করার কারণে যাতায়াতে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি রাস্তা বন্ধ করা হচ্ছে। ভোক্তভোগিরা সড়ক ও জনপথ সিলেট বিভাগকে যাতায়াতের রাস্তা খোলে দিয়ে সরকারি জায়গা উদ্ধারের দাবী জানালেও কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করেনি। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
আলাপকালে সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন বলেন, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের উন্নয়ন কাজ চলার কারণে ব্যবসায়ীগণ সাময়িক ভাবে সড়ক ও জনপথের জায়গায় অনেকেই ব্যবসা করছেন। টার্মিনালের কাজ শেষ হলে সড়ক ও জনপথ এর মাধ্যমে সরকারি জায়গা দখল মুক্ত করা হবে।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেষ বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে উচ্ছেদ অভিজান সাময়িক ভাবে বন্ধ রয়েছে। দক্ষিণ সুরমার বিষয়গুলো তালিকাভুক্ত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারি জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।
1 ওসমানীনগর প্রতিনিধি: 2 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
5 স্টাফ রিপোর্টার: 6 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
1 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮
7 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
6 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
2 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
4 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী তথা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাল্লা উপজেলা শ্রমিক দলের সাধারণ