editor
প্রকাশিত: 9:59 PM, December 17, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের পশ্চিমবঙ্গের হুগলির মগরার গঞ্জবাজারে ফুলকপি নিয়ে পসরা জমিয়ে বসেছিলেন। আচমকা বাজারে ঢুকল পুলিশ। গ্রেফতার করা হল ফুলকপি বিক্রি করতে আসা ২ যুবককে। অভিযোগ, কাঁটাতার ডিঙিয়ে বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন তারা।
পুলিশ সূত্রে প্রকাশ, ধৃতদের নাম বিপ্লব দাস এবং রতন দাস। তাদের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে।
শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের পাকড়াও করে থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা রুজু করে রবিবার ( ১৭ ডিসেম্বর ) চুঁচুড়া আদালতে তোলা হয়। গোপন সূত্রে খবর পেয়ে বাজারে আসে পুলিশ। বেশ কিছুক্ষণ ২ যুবককে জিজ্ঞাসাবাদের পর তাদের থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের গ্রেফতার করে পুলিশ। মগরা থানার পুলিশের দাবি, ধৃত ২ জনেরই কোনও পরিচয়পত্র নেই। তবে তাদের নাম জিজ্ঞাসা করা হলে তারা বিপ্লব দাস এবং রতন দাস নামে নিজেদের পরিচয় দেন। ২ জনেই জানিয়েছেন যে, তাদের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। পাসপোর্ট, ভিসা ছাড়াই তারা ভারতে প্রবেশ করেছেন। কোন উদ্দেশ্যে এবং কার সাহায্য নিয়ে ২ অনুপ্রবেশকারী এখানে আসেন, তা তদন্ত করে দেখছে পুলিশ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন