editor
প্রকাশিত: 10:04 PM, December 17, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি পাচারকারীর মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণগঞ্জে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, শনিবার (১৬ ডিসেম্বর) রাত ১২টায় বাংলাদেশ থেকে ২ পাচারকারী নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকার অন্তগর্ত ৮২ নম্বর খুঁটির কাছে কাঁটাতার কেটে ভারতে প্রবেশ করার চেষ্টা করে। সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা দেখা মাত্র তাদের বাধা দেয়।
অভিযোগ, বিএসএফের কথায় কোনও কর্ণপাত না করেই মৃতরা প্রবেশের চেষ্টা করে। সেই সময়ই বাধ্য হয়ে বিএসএফ জওয়ানরা গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। তাদের নাম সাজেদুর রহমান ও মইনুউদ্দিন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ২ পাচারকারীর মৃতদেহ নিয়ে যাওয়া হয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা ২ পাচারকারীকে মৃত বলে ঘোষণা করে। এরপর দেহ দুটি নিয়ে যাওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায়। রবিবার (১৭ ডিসেম্বর ) ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন