editor
প্রকাশিত: 12:13 PM, December 18, 2023
সিলেটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রম চলছে । প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের সঙ্গে মতবিনিময সভা করছেন রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান। এই কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত চলবে বলে জানান সংশ্লিষ্টরা।
এদিকে, শুরুতেই সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ আসনে ৫ জন প্রার্থী আছেন; কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় সবাইকে দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে সম্মিলিত মুক্তিজোটের প্রার্থী আব্দুল বাসিত পেয়েছেন ছড়ি, এনপিপির প্রার্থী ইউসুফ আহমদ পেয়েছেন আম; আওয়ামী লীগের প্রার্থী একে আব্দুল মোমেন পেয়েছেন নৌকা; ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক পেয়েছেন মিনার; এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী পেয়েছেন ডাব প্রতীক।
এসময় রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম চালানোর অনুরোধ করেন; একইসঙ্গে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি পড়ে শুনানো হয়।
প্রতীক বরাদ্দ ও মতবিনিময় অনুষ্ঠানে সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা উপস্থিত ছিলেন; তবে আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন রাষ্ট্রীয় সফরে কুয়েত থাকায় তার পক্ষ থেকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সহ সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ উপস্থিত ছিলেন বলে জানা যায়।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়