editor
প্রকাশিত: 2:13 PM, November 17, 2020
নিজস্ব প্রতিবেদক
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা নিরলশভাবে কাজ করে যাব। স্বেচ্ছাসেবক লীগে কোনো দুর্নীতিবাজ ও অনুপ্রবেশকারীদের ঠাঁই হবে না। দলের প্রত্যেক নেতাকর্মীকে এ বিষয়ে সচতেন থাকতে হবে। সেবা,শান্তি,প্রগতি এই তিনটি বিষয় ধারণ করে স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেক কর্মীকে জনগণের জন্য নিষ্ঠার সাথে কাজ করতে হবে। মুজিববর্ষ ঘিরে তিনি সকল নেতাকর্মীকে জাতির পিতার আদর্শ ধারন করার আহবান জানিয়ে বলেন, পিতার আর্দশ ধারন করে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ধন্য পিতার ধন্য কন্যা হয়েছেন। বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশ দিয়েছেন। আর তার কন্যা শেখ হাসিনা আমাদের দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশের মহাসড়কে নিয়ে গেছেন। আজকে বাংলাদেশে সর্বক্ষেত্রে উন্নয়ন। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত জঙ্গীমুক্ত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই।
এদিকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেছেন, আমরা সরকারে থাকা অবস্থায় আমাদের লোককে মেরে ফেলবে, সেটা আমাদের কল্পনার ভেতরেও ছিল না। এ ক্ষতি বঙ্গবন্ধুর, এ ক্ষতি শেখ হাসিনার।
গতকাল সিলেট এসে পৌঁছেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু উপরোক্ত কথাগুলো বলেন। দু’দিনের সাংগঠনিক সফরে অভ্যন্তরীণ একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান তারা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর ভিআইপি লাউঞ্জে তাদের অভ্যর্থনা জানান জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বেলা পৌণে ১টার দিকে ভিআইপি লাউঞ্জের সামনে তাদের অভ্যর্থনা প্রদানের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, সিলেট জেলার সভাপতি আফসার আজিজ, সাধারন সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, মহানগরের সভাপতি কাউন্সিলার আফতাব হোসেন খান ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটুসহ বিপুলসংখ্যক নেতাকর্মী। সেখান থেকে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন। পরে দুপুর আড়াইটায় তারা সিলেট স্টেশন ক্লাবে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় শেষে মধ্যাহ্নভোজে অংশ নেন। বিকাল চারটায় সুনামগঞ্জ ও সন্ধ্যা সাতটায় হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সাথে সভা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এসব সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরি কমিটির নেতৃবৃন্দের সাথে সভা করবেন তারা। পরে সিলেটে এসে বিকাল ৩টায় সিলেট জেলা এবং বিকাল ৪টায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের কার্যকরি কমিটির নেতৃবৃন্দের সাথে সভা শেষে সন্ধ্যা ৬টায় একটি ফ্লাইটে সিলেট ত্যাগ করবেন নির্মল রঞ্জন গুহ এবং একেএম আফজালুর রহমান বাবু।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন