editor
প্রকাশিত: 8:02 PM, December 18, 2023
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সহ সভাপতি (সিলেট অঞ্চল) প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেছেন, ১৬ই ডিসেম্বর বাঙালী জাতির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরবান্বিত দিন। ইতিহাসের সেরা অর্জন আমাদের বিজয় দিবস। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখন্ডের জানান দেওয়ার দিন। যাদের ত্যাগ-তীতিক্ষা ও রক্তের বিনিময়ে আমরা এই গৌরবের অধিকার পেয়েছি, তাদের সেই কথা স্মরণে রেখে আমাদের সেই চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। তবেই বিজয় দিবসের মহিমা অর্থবহ হয়ে উঠবে।
তিনি দেশের নতুন প্রজন্মে কাছে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সকলের প্রতি আহবান জানান।
তিনি শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর পূর্তভবনস্থ অস্থায়ী কার্যালয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিক উদ্দিন আহমেদ এবং প্রকৌশলী মোহাম্মদ খালেদুর রহমান এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইবি সিলেট জেলা শাখার সহ সভাপতি প্রকৌশলী মো. নূরুল হুদা চৌধুরী, সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী সালাহ উদ্দিন আহম্মেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী নিকেশ চন্দ্র রায়, প্রকৌশলী মো. শামসুল আলম, প্রকৌশলী কফিল উদ্দিন আকন্দ, প্রকৌশলী বকুল চন্দ্র চক্রবর্তী, প্রকৌশলী মলয় কুমার রায়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি মাহমুদুর রশীদ মসরুর।
এছাড়াও অনুষ্ঠানে সিলেট এর বিভিন্ন সরকারী দপ্তরের বিপুল সংখ্যক প্রকৌশলী, বেসরকারী প্রকৌশলী ও উদ্যোক্তা প্রকৌশরীগণ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন