editor
প্রকাশিত: 8:48 PM, December 18, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। সব ঠিক থাকলে মন্দিরে বসতে চলেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের মৃৎশিল্পী মহম্মদ জামাল উদ্দিন ও তাঁর ছেলে বিট্টুর তৈরি করা ১৬ ফুটের ২টি ফাইবারের রামের মূর্তি ও। জামালের কথায়, ” আমার তৈরি রামের মূর্তি অযোধ্যার মন্দিরে স্থাপন হবে। এটা আমার কাছে বড় পাওনা।”
তিনি আরও জানান, ” দেশে সাম্প্রদায়িকতার কোনও জায়গা নেই। এর উর্ধ্বে গিয়ে আমরা কাজ করব।” দত্তপুকুরের দিঘার মোড় এলাকার বাসিন্দা জামাল উদ্দিন। বাড়ির সামনেই কারখানা। তাঁদের তৈরি ২টির একটি পাড়ি দিয়েছে ২ মাস আগে। অন্যটি দেড় মাস আগে। ২ বছর আগে তাঁর উত্তর প্রদেশের একবন্ধু জামালকে রামের মূর্তি বানানোর কথা বলেন। রাজি হতেই রাম মন্দির ট্রাস্টের কর্মকর্তারা আসেন দত্তপুকুরে। ১৬ ফুট উচ্চতার ২ টি মূর্তি তৈরির বরাত দেন তাঁরা। মূর্তি ২টি কেমন হবে, হাতে আঁকা সেই নকশা ও দিয়ে যান। সেই মতো ছেলেকে নিয়ে দেড় বছর ধরে ২টি মূর্তি বানায় জামাল উদ্দিন।
শিল্পী বলেন, “মূর্তি ২টি বানিয়ে পারিশ্রমিক হিসেবে ৫ লক্ষ ৩০ হাজার টাকা পেয়েছি। মন্দির কমিটি কয়েকদিন আগে জানিয়েছে, আগামী সপ্তাহে বসানো হবে মূর্তি ২টি। বসানোর ভিডিও আমাকে পাঠানো হবে।”
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন