editor
প্রকাশিত: 8:55 PM, December 18, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের উত্তরপ্রদেশের জালাউন জেলায় পিকআপ গাড়ি ও ডাম্পার ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন। দুর্ঘটনাগ্রস্ত পিকআপ গাড়িতে কমপক্ষে ৩০ জন ছিলেন।
রবিবার (১৭ ডিসেম্বর) রাত ১২ টায় দুর্ঘটনাটি ঘটেছে বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের কাইথেরি টোল প্লাজার কাছে। সংঘর্ষের পর আগুন ধরে যায়, সেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে মা,ছেলেসহ ৪ জনের।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে পুলিশ সুপার ডঃ ইরাজ রাজা সাংবাদিকদের জানান, পিকআপ গাড়িতে প্রায় ৩০ জন ছিলেন এবং এটি একটি ব্রিজ পার হওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। মুন্নী দেবী (৫০) এবং প্রিয়াঙ্কা (৩০) , ন্যান্সি (১৬) এবং অনিরুদ্ধ (২) দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। আহত ১০ জনকে জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর অভিযুক্ত চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন