editor

প্রকাশিত: 9:05 PM, December 18, 2023

সিলেটে প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

সিলেটে প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পেয়েছেন সিলেটের প্রার্থীরা। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কার্যালয়ে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়। পরে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন রিটার্নিং কর্মকর্তা।

এদিকে, প্রতীক পেয়েই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মিছিল বের করেন প্রার্থী ও তাদের সমর্থকরা। সোমবার সকাল সাড়ে ৯টায় রিটার্নিং কর্মকর্তা রাসেল হাসান দলীয় প্রতীক নৌকা বরাদ্দ দেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আবদুল মোমেনকে। কুয়েতের আমীরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক জানাতে তিনি কুয়েতে অবস্থান করায় প্রতীক বরাদ্দের সময় তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন। প্রতীক পেয়ে দলের নেতাকর্মীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল আনোয়ার আলোয়ার, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদসহ দলের নেতাকর্মীরা।

প্রতীক পেয়েই নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়েছেন সিলেট-২ আসনের নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী। সোমবার তিনি বিশ্বনাথ ও ওসমানীনগরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এছাড়া তার সমর্থনে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও প্রতিটি আসনে নৌকার প্রার্থীরা গণসংযোগ শুরু করেন। মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সিলেট-৬ আসনের প্রার্থী শমসের মবিন চৌধুরী। এছাড়াও অন্যান্য দলের প্রার্থীরাও প্রতীক পাওয়ার পর প্রচারণা শুরু করেন।

এছাড়া সিলেট-৩ আসনের নৌকার প্রার্থী বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা- বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের কর্মী-সমর্থকরাও প্রতীক বরাদ্দের পরপর আনন্দ মিছিল করেন। পরে বিকালে করেন প্রচারমিছিল।

সিলেট জেলার ৬টি সংসদীয় আসনে কে কোন প্রতীক পেলেন : সিলেট-১ আসনে আওয়ামী লীগের ড. এ কে আব্দুল মোমেন নৌকা, সম্মিলিত মুক্তিজোটের আব্দুল বাসিত ছড়ি, এনপিপির প্রার্থী ইউসুফ আহমদ আম, ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক মিনার এবং বাংলাদেশ কংগ্রেসের মো. সোহেল আহমদ চৌধুরী ডাব প্রতীক পেয়েছেন।

সিলেট-২ আসনে আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী নৌকা, গণফোরামের মোকাব্বির খান উদীয়মান সূর্য, জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী লাঙ্গল, তৃণমূল বিএনপির মোহাম্মদ আব্দুর রব সোনালী আঁশ, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির ডাব এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র মো. মনোয়ার হোসাইন পেয়েছেন আম প্রতীক।

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের হাবিবুর রহমান নৌকা, জাতীয় পার্টির আতিকুর রহমান লাঙল, বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের শেখ জাহেদুর রহমান (মাসুম) মোমবাতি, ইসলামী ঐক্যাজোটের মো. মইনুল ইসলাম মিনার, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র আনোয়ার হোসেন আফরোজ আম এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল পেয়েছেন ট্রাক্টর প্রতীক।

সিলেট-৪ আসনে আওয়ামী লীগের ইমরান আহমদ নৌকা, ইসলামী ঐক্যজোটের মো. নাজিম উদ্দিন (কামরান) মিনার এবং তৃণমূল বিএনপির মো.আবুল হোসেন সোনালী আঁশ প্রতীক পেয়েছেন।

সিলেট-৫ আসনে আওয়ামী লীগের মাসুক উদ্দিন আহমদ নৌকা, স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী কেতলি, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আহমদ আল কবির ট্রাক্টর, তৃণমূল বিএনপির কুতুব উদ্দীন আহমদ শিকদার সোনালী আঁশ, জাতীয় পার্টির শাব্বীর আহমদ লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেস’র মো.বদরুল আলম ডাব এবং বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এর মো. খায়রুল ইসলাম পেয়েছেন হাতপাঞ্জা প্রতীক।

সিলেট-৬ আসনে নৌকা পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আতাউর রহমান আতা ছড়ি, জাতীয় পার্টির সেলিম উদ্দিন লাঙ্গল, তৃণমূল বিএনপির শমসের মবিন চৌধুরী সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোটের সাদিকুর রহমান মিনার এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেন পেয়েছেন ঈগল প্রতীক।

প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচারণা চালাতে পারবেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়