editor
প্রকাশিত: 6:58 PM, December 19, 2023
বিশ্বনাথ প্রতিনিধি :: সুশীল সাংবাদিকদের বৃহৎ সংগঠন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে কম্পিউটার প্রদান করেছেন বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মাকরাম আলী আফরোজ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের ও বিশ্বনাথ বার্তা অফিসে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহীন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সায়েস্তা মিয়া ও নির্বাহী সদস্য শ্রী অজিত চন্দ্র দেব এর হাতে কম্পিউটার ক্রয়ের নগদ অর্থ তুলে দেন মাকরাম আলী আফরোজ।
বৃটেনের বাঙ্গালী কমিউনিটি নেতা গ্রেটার সিলেট ডেভলপমেন্ট ট্রাস্ট ইউকে’র সাউথ জোনের সেক্রেটারি, দ্যি ওয়ান পাউন্ড হসপিটাল এর ফাউন্ডার, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি আলহাজ্ব মাকরাম আলীর এই অনুদানকে কৃতজ্ঞতার সাথে গ্রহন করে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয় এসময়।
এছাড়া প্রবাসী মাকরাম আলী আফরোজের হাতে বিশ্বনাথ বার্তা প্রিন্ট পত্রিকার মহান বিজয় দিবস সংখ্যা প্রদান করেন উপজেলা প্রেসক্লাবের ও বার্তায় কর্মরত সাংবাদিকরা।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন