editor

প্রকাশিত: 1:00 PM, December 20, 2023

সরকারী আলীয়া মাদরাসা মাঠে নারীদের ঢল

সরকারী আলীয়া মাদরাসা মাঠে নারীদের ঢল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে নেতাকর্মীদের ঢল নামছে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই দলে দলে মিছিল করে জনসভায় যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। এর মধ্যে নারী নেতাকর্মীদের বড় একটি অংশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসছেন তারা।

এর মধ্যে নারী নেতাকর্মীদের উপস্থিতি লক্ষণীয়। দলের সভানেত্রীকে দেখতে ও তার বক্তব্য শুনতে তারা উদগ্রীব হয়ে আছেন। নারী নেতাকমীদের ভাষ্য, প্রধানমন্ত্রী দেখার জন্য এখানে এসেছেন তারা এবং আগামী দিনে সিলেটের উন্নয়নের তিনি কি প্রতিশ্রুতি কি দেন তারা সেই বিষয়গুলো শুনবেন।

তারা বলেন, ইতোমধ্যে দেশের উন্নয়নের অনেক কাজ করেছেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি অনেক পদক্ষেপ নিয়েছেন।সেইজন্য নেত্রীকে এক নজড় সরাসরি দেখতে চান। এ ছাড়া দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে সিলেট যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে। লিফলেট বিতরণ, স্লোগানে-মিছিলে নৌকার প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা।

এদিকে, দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে সিলেটে পৌঁছেছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তিনি।

সিলেটে পৌছার পরে হজরত শাহজালাল (র:) মাজার যাচ্ছেন বলে জানা যায়। তারপর শাহপরাণ (র.) মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে যাবেন তিনি। সেখানে দুপুরের খাবার শেষে বেলা আড়াইটা থেকে ৩টার ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখার কথা রয়েছে।

এদিকে, জনসভায় আসা লোকদের জন্য প্রায় দুই লাখ পিস ‘আধা লিটার’ খাবার পানির বোতলের ব্যবস্থা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এ ছাড়া জনসভায় সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে সিলেটজুড়ে কড়া নিরাপত্তা দেখা গিয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তাবাহিনীর সরব উপস্থিতি রয়েছে।

এছাড়া সমাবেশস্থলের চারপাশে বাঁশ দিয়ে শক্ত বেষ্টনী গড়ে তোলা হয়েছে। নেতাকর্মীদের সমাবেশস্থলে ঢোকার জন্য পৃথক লেন তৈরি করা হয়েছে। মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। রিকাবীবাজার পয়েন্ট থেকে নেতাকর্মীরা জনসভাস্থলের দিকে আসছেন। মাঠে প্রবেশের সময় নেতাকর্মীদেরকে চেক করে অনুমতি দেওয়া হচ্ছে।

এদিকে, সকাল ৮ থেকেই সিলেটের জিন্দাবাজার, আম্বরখানা, চৌহাট্রা পয়েন্ট গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। সেইসব পয়েন্টে বাঁশের ব্যরিকেডও দেখা গেছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন