editor
প্রকাশিত: 3:46 PM, December 20, 2023
উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি :: গতকাল (১৯ ডিসেম্বর) সুপ্রীম কোর্টের জাজেস স্পোর্টস লাউঞ্জে লিভার বিষয়ক একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুপ্রীম কোর্ট বাংলাদেশ এবং ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের যৌথ আয়োজনে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জাস্টিস ওবায়দুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্ট বাংলাদেশের মাননীয় বিচারপতি জাস্টিস ইনায়তুর রহিম এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর জনাব এবাদুল করিম এমপি। অনুষ্ঠানে ফ্যাটি লিভার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান এবং ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
অধ্যাপক ডা. স্বপ্নীল তার বক্তব্যে ফ্যাটি লিভারের কারন, প্রতিরোধ এবং চিকিৎসা সম্বন্ধে ধারনা প্রদান করেন। তিনি ফ্যাটি লিভার প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন, শর্করা জাতীয় খাবার কমিয়ে আনা, নিয়মিত হাটাহাটি ইত্যাদির উপর গুরুত্ব আরোপ করে আশা প্রকাশ করেন যে মাননীয় বিচারপতিদের মাধ্যমে দেশের মানুষ ফ্যাটি লিভার সম্বন্ধে সচেতন হবেন।
মাননীয় প্রধান বিচারপতি তার বক্তব্যে এ ধরনের একটি অনুস্ঠানের জন্য ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারকে ধন্যবাদ জানান এবং আশাবাদ ব্যক্ত করেন ভবিষ্যতেও বাংলাদেশ সুপ্রীম কোর্টের উদ্যোগে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। মাননীয় প্রধান বিচারপতি তার বক্তব্যে বিচারপতি মহোদয়গনের শারীরিক সুস্থতার উপর গুরুত্ব আরোপ করেন, কারন পেশাগত ব্যস্ততার কারনে অনেক সময়ই মাননীয় বিচারপতিরা তাদের নিজেদের শরীরের প্রতি যথাযথ নজর দিতে পারেন না।
বিচারপতি ইনায়তুর রহিম মাননীয় বিচারপতিদের স্বাস্থ্য সুরক্ষায় সুপ্রীম কোর্ট জাজেস ক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজনের আশ্বাস প্রদান করেন। অন্যদিকে জনাব এবাদুল করিম এমপি ভবিষ্যতেও বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ ধরনের যে কোন মহতি উদ্যোগে তার প্রতিষ্ঠান সাথে থাকবে বলে জানান।
লিভার বিষয়ক সচেতনতামূলক এই আয়োজনে মাননীয় বিচারপতিবৃন্দ, তাদের পরিবারের সদস্য এবং সুপ্রীম কোর্ট এবং হাইকোর্ট ডিভিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দের জন্য লিভারের ফাইব্রোস্ক্যান পরীক্ষার ব্যবস্থা করে ল্যাবসাইন্স ডায়াগনষ্টিক। অনুষ্ঠানে সুপ্রীম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও আজগর আলী হাসপাতালে কর্মরত প্রায় ত্রিশজন লিভার বিশেষজ্ঞ অংশ নেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন