editor
প্রকাশিত: 7:40 PM, December 20, 2023
সুজন চক্রবর্তী, (আসাম ভারত) প্রতিনিধি :: রিলস বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ৩ নাবালকের। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সুতি থানার ফিডার ক্যানেলের উপর আহিরণ সেতুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত আরও ২ যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেল পুলিশ সূত্রে জানা যায়, মৃতরা হলেন যথাক্রমে আমাউল শেখ (১৪), রিয়াজ শেখ (১৬) ও সামিউল শেখ (১৭)। মৃতদের বাড়ি সুতি থানার ইংলিশ সাহাপাড়া। বুধবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় আহিরণ সেতুর উপর দাঁড়িয়ে কয়েকজন “রিল” তৈরি করছিল। সেই সময়ে জঙ্গিপুর থেকে ফরাক্কাগামী একটি ট্রেন চলে আসে। ট্রেনটি দ্রুতগতিতে সেতুর উপর চলে আসায় রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকা নাবালকেরা সরে যাওয়ার সময় পায়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় আমাউল শেখ, রিয়াজ শেখ ও সামিউল শেখের। গুরুতর আহত হন রোহিত শেখ ও আকাশ শেখ নামে আরও ২ কিশোর। আহত ও মৃত কিশোরেরা প্রত্যেকেই একে অপরের বন্ধু। তাঁরা অরঙ্গাবাদের একটি বেসরকারি ইংরাজি মাধ্যমের ছাত্র।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিশ্র বলেন, অত্যন্ত দুর্ভাগ্য ঘটনা। অভিভাবকদের ও এবিষয়ে সতর্ক থাকা উচিত। কারণ, রিল আর রিয়্যাল লাইফ এক নয়।” রেল পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন