editor
প্রকাশিত: 7:55 PM, December 20, 2023
দক্ষিণ সুরমা প্রেসক্লাবে সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য, দৈনিক দিনকাল ও দৈনিক পূণ্যভুমি পত্রিকার ফটো সাংবাদিক আব্দুল খালিক এর শুভ বিবাহ অনুষ্ঠান গত রবিবার (১৭ ডিসেম্বর) সিলেট নগরীর সুবিদ বাজারস্থ সোনার বাংলা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ফটো সাংবাদিক আব্দুল খালিক এর সাথে সিলেট সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়নের খসরপুর গ্রামের আব্দুর রসিদ এর দ্বিতীয় মেয়ে মোছা: সুজানা বেগমের শুভ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এদিকে সোমবার (১৮ ডিসেম্বর) ওয়ালিমা অনুষ্ঠান নগরীর জেল রোডস্থ পানসি ইন অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
ওয়ালিমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, প্যানেল মেয়র তৌফিক বকস লিপন, দৈনিক পূণভুমি সম্পাদক আবু তালেব মুরাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রসিদ রেনু, ইউএনবি সিলেট জেলা প্রতিনিধি মোহাম্মদ মহসিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, প্রতিষ্ঠাতা সভপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক এম আহমদ আলী, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটি ও তুরুকখলা হাড়িয়ারচর স্বপ্ন পুরণ একতা যুব সমিতির নেতৃবৃন্দ।
এছাড়াও সিলেটের সাংবাদিকবৃন্দ, ব্যাংকার, আইনজীবিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ নবদম্পতিকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, সময় স্বল্পতার কারণে অনেক প্রিয়জনদেরকে দাওয়াত দিতে না পারায় ফটো সাংবাদিক আব্দুল খালিক আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। দাম্পত্য জীবনের সফলতা ও সমৃদ্ধি কামনায় সকল মহলের কাছে দোয়া প্রার্থী।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন