editor
প্রকাশিত: 8:22 PM, December 20, 2023
ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। এই অসহযোগ আন্দোলনে শামিল হওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। একই সাথে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে ২১, ২২ ও ২৩ ডিসেম্বর ৩দিন গণসংযোগ এবং ২৪ ডিসেম্বর রোববার সকাল-সন্ধ্যা অবরোধ পালন করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।
এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা বাকশালী সরকারের পদত্যাগ ও ফরমায়েসী তফসিল বাতিলের দাবীতে বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনে সর্বস্তরের মানুষ শামিল হয়েছে। কিন্তু সরকার জনদাবীকে উপেক্ষা করে দেশে পাতানো একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে। কিন্তু দেশপ্রেমিক জনতা সেই পাতানো নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। ৭ জানুয়ারি ডামি ভোটের খেলা বর্জন করার জন্য ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একই সাথে সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখা এবং ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম বিধায় ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি। এছাড়া রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্তদের মামলায় হাজিরা দেয়া থেকেও বিরত থাকার আহ্বান জানান তারা।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন