editor
প্রকাশিত: 9:07 PM, December 20, 2023
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ইউনুছ চৌধুরী বলেছেন, প্রকৃত শিক্ষার মাধ্যমে মানুষের সুপ্ত প্রতিভা বিকশিত হয়। যা মানুষের অন্তরদৃষ্টি উন্মোচিত করে দূরদৃষ্টি সম্পন্ন করে তুলে। মানুষের অন্তরকে আলোকিত করে শিক্ষা। তাই পাঠদানে শিশুদের সৃজনশীলতার বিকাশ ও মূল্যবোধ শিক্ষায় গুরুত্ব দিতে হবে।
বুধবার (২০ ডিসেম্বর) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা পরগনা বাজারস্থ হাজেরা প্রি-ক্যাডেট ইসলামী একাডেমির বার্ষিক ফলাফল মূল্যায়ন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বিদ্যালয়ের সভাপতি রাজা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম কলিম, গোলাপনগর আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক শিহাবুজ্জামান চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আব্দুল আহাদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সায়েম আহমদ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাজরিন জান্নাত নওশিন ও ফাতেমা জান্নাত আনিকা।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক শিরিন আক্তার, রিতা রানী নাথ, নিরেন্দ্র বিশ্বাস, শাহ আলম, সাকেরা বেগমসহ অভিভাবক ও বিশিষ্টব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন