editor
প্রকাশিত: 6:02 PM, December 21, 2023
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম বলেছেন, নারী উদ্যোক্তাদের ভালো প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে হবে। যাতে করে তারা ব্যবসায় সফল হতে পারে। ব্যবসায় পুরুষের পাশাপাশি নারীরাও ব্যবসা করলে দেশ আরো এগিয়ে যাবে। ব্যবসায় নারীরা অংশগ্রহণ করলে তারা যেমন স্বাবলম্বী হতে পারবে, তেমনি পরিবারও উপকৃত হবে।
তিনি আরো বলেন, সিলেট উইমেন চেম্বার নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক উন্নয়ন সাধনে নানারকম কার্যক্রম পরিচালনা করে এবং বছরব্যাপী বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে তাদের ব্যবসায় স্বাবলম্বী করে তুলছে। বিভিন্ন প্রশিক্ষণ পেয়ে নারী উদ্যোক্তারা তাদের ব্যবসায় সফল হচ্ছেন।
তিনি বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর জল্লারপারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ও আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতায় নারী উদ্যোক্তা সহ বিশেষ চাহিদা সম্পন্ন উদ্যোক্তা এবং পুরুষ উদ্যোক্তাদের শিল্প ও ব্যবসায়িক ক্ষেত্রে উন্নয়ন পরিসেবা সহায়তাকে শক্তিশালী করার লক্ষে সিলেট উইমেন চেম্বারের উদ্যোক্তাদের সাথে ব্যবসায়িক উন্নয়ন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেন উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় এর সভাপতিত্বে ও রাবেয়া ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাস্টমসএক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার রাশেদুল আলম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম, বিএসটিআই এর উপ পরিচালক মো. লুৎফুর রহমান, বিডা এর ইনভেস্টমেন্ট অফিসার মো. রবিউল ইসলাম, আয়কর এর সহকারি কমিশনার হালিমা জাহান মিম, সিটি ব্যাংক লিমিটেড এর সিটি আলো শাখার সহ সভাপতি নাসরিন আক্তার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সহ সভাপতি লুবানা ইয়াসমিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বারের কো-অর্ডিনেটর তোফায়েল হোসেন, আইসিটি এফ কমার্স ও ই-কমার্স সংক্রান্ত কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পলাশ দাস, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ সভাপতি সৈয়দা রাবেয় আক্তার রিয়া, পরিচালক রাহেলা জেরিন কানন, স্বপ্না বেগম, সদস্য ফাহমিদ জাহান, দিলনুবা চৌধুরী, বর্ষা শারমিন, তাবান্নুম সাদিয়া, সিটি ব্যাংকের আর এইচ শাহ হাসান প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন