editor

প্রকাশিত: 7:08 PM, December 21, 2023

রেল চলাচল সচল ও রেললাইনের নিরাপত্তা বিধানকল্পে মতবিনিময়

রেল চলাচল সচল ও রেললাইনের নিরাপত্তা বিধানকল্পে মতবিনিময়

মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের তিন উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া রেললাইনের যোগাযোগ সচল রাখা ও রেল লাইনের নিরাপত্তা বিধানকল্পে অংশীজনদের সাথে মতবিনিময় সভা ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে।

কুলাউড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দেশের বিভিন্ন জায়গায় সম্প্রতি রেললাইনে সৃষ্ট নাশকতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়। রেললাইন এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি গুরুত্ব পায়। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে এবং টহল জোরদার করার পাশাপাশি রেললাইনে পাশে মাদকসেবীসহ অপরাধকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত গৃহিত হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, কমলগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোঃ রইছ আল রেজুয়ান, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, ওসি (তদন্ত) ক্যশৈনু, কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মিহির রঞ্জন দেব, বাংলাদেশ রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মোঃ আমিনুল হক, সিলেট-আখাউড়া রেলপথের পরিবহন পরিদর্শক মো: তৌফিকুল আজীম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী সিলেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত করিম, কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমদ, কুলাউড়া লোকো সেডের ইনচার্জ বিমল কান্তি বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সুশীল দে, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান মো: আকবর আলী, শ্রীমঙ্গল আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন, সাতগাঁও ইউপি চেয়ারম্যান দেবাশীষ দেব, ভূনবীর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ, কমলগঞ্জের পতনউষা ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, শমসেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, শ্রীমঙ্গল রেলওয়ের উধ্বর্তন উপসহকারী প্রকৌশলী ফিরোজ গোলদার, কমলগঞ্জের আনসার ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার, কুলাউড়ার আনসার ভিডিপির প্রশিক্ষিকা ছালমা বেগম, কাদিপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রহিম মিটু, বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে, মোঃ নজির খাঁন, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, aআজিজুল ইসলাম, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, ভাটেরা ইউপি’র প্যানেল চেয়ারম্যান সাইদুল ইসলাম পাখি প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বলেন, রেল যোগাযোগ সচল ও রেললাইনের নিরাপত্তা নিশ্চিতে কুলাউড়া উপজেলা প্রশাসন, থানা পুলিশ, রেলওয়ে পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক, আনসার সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কুলাউড়া রেললাইনের ঝুঁকিপূর্ণ স্থানে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে দুষ্কৃতিকারী ও স্টেশন এলাকায় মাদকসেবীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এছাড়া রেললাইন এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি রেজুলেশন করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে