editor
প্রকাশিত: 10:43 PM, December 21, 2023
সিলেট-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, আধুনিক-আলোকিত ও সমৃদ্ধ সিলেট-৩ আসন গড়তে আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কায় ভোট দিন। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড সমবন্টণ ও ইনসাফ প্রতিষ্ঠায় ট্রাক প্রতীকের বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বলে দিয়েছেন এলাকার জনপ্রিয়তায় স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়ে আসলে তিনি তাকে গ্রহণ করবেন। সূতরাং বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ফেঞ্চুগঞ্জ বাজারে তার নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি একথা বলেন।
ডা. দুলাল বলেন, আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করাই মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার। তাই এবারের নির্বাচনে জনগণের ভোট দেয়ার মতো পরিবেশ থাকবে।
পরে, ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ফেঞ্চুগঞ্জ বাজার, মাইজগাও বাজার ও মনিপুর চা বাগানে গণসংযোগ করেন।
এসময় সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এ আর চৌধুরী সেলিম, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল বারী, সদস্য সচিব সালেহ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী দেবাশিষ বাসুসহ স্থানীয় বিভিন্ন স্থরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়