editor
প্রকাশিত: 8:56 PM, December 22, 2023
কানাইঘাট প্রতিনিধি :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর ক্যাটলি মার্কার কানাইঘাটের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে কানাইঘাট উত্তর বাজার আল-জালাল ম্যানশনে কেটলি মার্কার প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোঃ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
এ সময় আনজুমানে আল-ইসলাহ, তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলিম-উলামা সহ নানা শ্রেণি-পেশার ভোটারদের উপস্থিতিতে কার্যালয় উদ্বোধন কালে মাও. হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, অবহেলিত কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়ন সহ মানুষের মধ্যে ইনসাফ ও মানবতা প্রতিষ্ঠা এবং দেশের মানুষের কথাগুলো মহান জাতীয় সংসদে তুলে ধরার জন্য তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেটলি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পরিবার দীর্ঘদিন থেকে এ অঞ্চলের মানুষের সুঃখ, দুঃখের পাশে থাকার পাশাপাশি তিনি রাজনীতির মাধ্যমে ধর্মীয় নানা বিষয় সহ মানুষের মৌলিক অধিকারের জন্য মাঠে-ময়দানে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে নানা বিষয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সংসদ সদস্য হিসেবে সংসদে দেখতে চেয়েছেন।
নির্বাচনে প্রচার-প্রচারনার জন্য যেখানে যাচ্ছেন সর্বস্তরের আলিম-উলামা থেকে শুরু করে সাধারণ মানুষের স্বতস্ফুর্ত সমর্থন পাচ্ছেন উল্লেখ করে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে দলমত নির্বিশেষে সকল মানুষের ভোটে তিনি নির্বাচিত হবেন।
নির্বাচনী অফিস উদ্বোধনের পূর্বে কানাইঘাটের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়