editor
প্রকাশিত: 9:20 PM, December 22, 2023
কুলাউড়া প্রতিনিধি :: নানা অপকর্মের হুতা ও ২০ লক্ষ টাকার প্রতারণা মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ময়নুল ইসলাম পংকি (৪০) কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গজভাগ গ্রামের মৃত মাহমুদ আলী মধু মিয়ার ছেলে।
সোমবার (১৮ ডিসেম্বর) রাত ৮টায় কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর এলাকায় র্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামী পংকিকে আটক করে।
স্থানীয়রা জানান, ক্লিনিকের রড-সিমেন্ট চুরি, মারামারি ও অর্থ আত্মসাতের একাধিক মামলা রয়েছে তার উপর। তার উশৃঙ্খল কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ বলেও জানান।
জানা যায়, ময়নুল ইসলাম পংকির উপর এন. আই. এ্যাক্ট ধারায় মৌলভীবাজার আদালতে ২০ লক্ষ টাকার মামলা (মামলা নং-৪৩০/২২) দায়ের করেন কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়নের মো রুহুল আমিন।
মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত গত নভেম্বর মাসের ২৪ তারিখ রায় ঘোষণার মাধ্যমে ১ বছরের বিনামশ্রম কারাদণ্ড ও ২০ লক্ষ টাকা জরিমানা দণ্ডে দণ্ডিত করেন ময়নুল ইসলাম পংকিকে। রায় ঘোষণার পর থেকে সে পলাতক ছিলো পংকিকে আটকের খবর নিশ্চিত করেছেন র্যাব-৯ মিডিয়া সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন