editor
প্রকাশিত: 9:55 PM, December 22, 2023
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকায় আধিপত্য বিস্তার করবো না, ত্রাসের রাজত্ব কায়েম করবো না। দল-মত-নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষদের বুকে টেনে নেয়াই আমাদের পারিবারিক ঐতিহ্য। পারিবারিক ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, দেশপ্রেম সর্বোপরী চিকিৎসক হিসেবেই দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষ ৭ জানুয়ারি দিনভর ট্রাক প্রতীকে ভোট দেবেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে সিলেট-৩ আসনের অন্তর্ভূক্ত সিসিকের ৩০ নং ওয়ার্ডের পূর্বজৈনপুর এলাকায় নির্বাচনী সভায় তিনি একথা বলেন।
ডা. দুলাল বলেন, পেশিশক্তির জোরে কেউ নির্বাচিত হোক এটি জনগণ চায় না। জনগণ এমন একজন মানুষকে চায় যিনি প্রাণবন্ত, যার সাথে মন খোলে কথা বলা যায়, যিনি দৃড়চেতা, যিনি কথার ফুলঝুরিতে নয় উন্নয়নে বিশ্বাসী তাকে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠাতে চায়। আমি মনে করি, জনগণের এই চাওয়ার সবটুকুই আমার আছে। তাই আমি বিজয়ের ব্যাপারে আশাবাদী।
পরে, ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের ফরিদপুর জামে মসজিদে জুমআর নামাজ আদায় করেন এবং বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নে ফুটবল টুর্নামেন্ট ও দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নে একটি কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন করেন ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।
এসময় উপস্থিত ছিলেন প্রীতিভূষণ চৌধুরী, মলয় পুরকায়স্থ, বদরুজ্জামান শিশু, দেবাশিষ দে বাসু, গোবিন্দ দেব আশিষ, অধ্যাপক প্রতাপ চৌধুরী, দীপু কোমার গোপ, হিরা মিয়া, শফিক মিয়া, সমিরন দত্ত, অর্পন দাস প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়