editor
প্রকাশিত: 5:08 PM, December 23, 2023
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন মৌলভীবাজার সমিতি সিলেট এর বার্ষিক সাধারণ সভা-২০২৩ শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মৃগেন কুমার দাস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস এর পরিচালনায় সাধারণ সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা ক্বারী কে এম আশরাফ আলী। গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী।
বার্ষিক সাধারণ সভায় সমিতির চলতি বছরের বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম ও প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস। আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সমিতির অর্থ সম্পাদক এডভোকেট সাইফুর রহমান।
বার্ষিক সাধারণ সভায় সমিতির উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ। এসময় তিনি সমিতির পক্ষ থেকে তাকে এ সম্মান প্রদান করায় সমিতির সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি মৌলভীবাজার সমিতির কল্যাণে অতীতের ন্যায় আগামীতেও কাজ করে যাবো।

বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি নর্থ ইস্ট মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. আজিজুর রহমান, শাবিপ্রবির সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিক, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, উপদেষ্টা স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মামুন পারভেজ, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, অবসরপ্রাপ্ত ব্যাংকার মো. জসীম উদ্দিন, প্রফেসর ড. মো. তাজ উদ্দিন ও ব্যাংকার মো. হুমায়ুন কবির, সমিতির শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর নন্দলাল শর্মা, প্রফেসর চৌধুরী মামুন আকবর, জীবন সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক ননীগোপাল রায়, অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. আব্দুর রফিক, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. সিকন্দর আলী, ডা. মখলিছুর রহমান, এডভোকেট রেজাউর রহমান চৌধুরী, সহকারী অধ্যাপক এম এ আজিজ, মো. সোয়েব আহমদ, মো. আবুল হোসেন, আব্দুল বাছিত তুহিন, নুরুল ইসলাম খোকা, মাওলানা ফিরোজ উদ্দিন, মাওলানা আব্দুল খালিক, অনুষ্ঠানে সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি প্রফেসর ডা. মো. হেলাল উদ্দিন, মো. রুস্তম খান ও লায়ন শামীম আরা বেগম বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুর রহমান ওয়াহিদ ও মোহাম্মদ মফিক আলী, এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, একেএম ওয়াহিদুর রব জগলু, ডা. ফজলুল হক সুহেল, শহীদুর রহমান স্বপন, অঞ্জন কুমার দাস, বাবুল সিদ্দিকী, সৈয়দ মহসিন হোসেন, এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন