editor
প্রকাশিত: 9:12 PM, December 24, 2023
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে দুই ছিনতাইকারীসহ ছিনতাই কাজে ব্যবহৃত গাড়ি আটক করা হয়েছে এবং ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
রাজনগর থানার উপ পরিদর্শক মোঃ সওকত মাসুদ ভূইয়া জানান, ২৩ ডিসেম্বর (শনিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারী কে গ্রেফতার করি ।
এসময় ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ -১৫ -৩৫৫৯) আটক করা হয় এবং ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃত ছিনকারীরা হলেন- মৌলভীবাজার সদর থানার নিধির মহল গ্রামের মৃত রমজান মিয়ার ছেলে শাকিল আহমেদ (২৩) ও রাজনগর থানার কদমহাটা গ্রামের মুহিম উদ্দিনের ছেলে শুকতার মিয়া (২৬)।
রাজনগর থানা পুলিশ ও মামলার এজহারসূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর সন্ধ্যা ৬ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার মাধবপুর থানার প্রান্তিক বনিক তার বন্ধু জীবন গোস্বামীকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে মৌলভীবাজার থেকে সিলেট যাওয়ার পথে মৌলভীবাজার সিলেট মহাসড়কের হাজী জরিফ মিয়া ফিলিং স্টেশনের সামনে পৌছামাত্র লাল রংয়ের প্রাইভেটকার যোগে ৪ জন ছিনকাইকারী গতিরোধ করে।
এসময় তাদের মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে এবং তাদের সাথে থাকা নগদ টাকা, মোবাইলফোন ও মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার প্রান্তিক বনিক রাজনগর থানায় লিখিত অভিযোগ করলে, রাজনগর থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছিনাতাইকারীদের আটক করে।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, থানায় অভিযোগ দাখিল করার পর আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছিনতাইকারীদের আটক করেছি। অন্যান্য আসামীসহ নগদ অর্থ, মোবাইল সেট উদ্ধারে থানা পুলিশ তৎপর রয়েছে।
এস এ
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে