editor
প্রকাশিত: 3:01 PM, December 25, 2023
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য বলেছেন, সুশিক্ষিত জাতি স্বনির্ভর দেশ গড়ার হাতিয়ার। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের।
তিনি সোমবার (২৫ ডিসেম্বর) দিশারী স্কুল এন্ড কলেজ কালীবাড়ি ক্যাম্পাসের হলরুমে ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী, মেধাবী শিক্ষার্থী, সর্বোচ্চ উপস্থিতি, শ্রেষ্ঠ শিক্ষক ও সচেতন অভিভাবক সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, শিক্ষকতা একটি মহান পেশা, একটি মহান ব্রত। সমাজে যিনি শিক্ষা দান করেন বা যিনি নিজেকে শিক্ষকতার পেশায় নিয়োজিত করেন তিনি হলেন শিক্ষক। শিক্ষক ছাড়া উন্নত সমাজ, টেকসই উন্নয়ন ও উজ্জ্বল জীবন কল্পনাতীত। তাই আমাদেরকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে।
দি এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষক নীলোৎপল চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও কলেজের ভাইস প্রিন্সিপাল সুচিত্রা রানী নাথ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ল’কলেজের অধ্যক্ষ ড. এম. শহীদুল ইসলাম এডভোকেট। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুস সামাদ। পবিত্র গীতা পাঠ করেন তপশ্রী চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন দিশারী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য।
বক্তব্য রাখেন সিলেট প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহ সভাপতি মো. সামসুদ্দোহা, নিকলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রথীন্দ্র চক্রবর্ত্তী রতন প্রমুখ।

দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিলো- প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি, জাতীয় পতাকা উত্তোলন, অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও দিশারী সঙ্গীত পরিবেশন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন কনোজ কান্তি ভট্টাচার্য।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী, সর্বোচ্চ উপস্থিতি, শ্রেষ্ঠ শিক্ষক ও সচেতন অভিভাবকদের সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কলেজের প্রিন্সিপাল প্রবাল কান্তি ভট্টাচার্য।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন