editor
প্রকাশিত: 3:06 PM, December 25, 2023
শাহজালাল উপশহরের প্রধান সড়ক ও বি.সি এবং জে ব্লক নিয়ে গঠিত বায়তুল মা’মুর জামে মসজিদ পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত শুক্রবার (২২ ডিসেম্বর) ২০২৪-২০২৫ সালের পরিচালনা কমিটির নির্বাচনে একটি মাত্র প্যানেল অংশগ্রহণ করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উক্ত প্যানেলকে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ কে এম বদরুল আমিন হারুন। এসময় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সোবহান ও নোমান আহমদ হায়দরী সহ মসজিদের বিপুল সংখ্যক মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলরা হলেন- সভাপতি আলহাজ্ব হেদায়াত হোসেন খান, সহ সভাপতি আলহাজ্ব আহাদুস সামাদ ও হাজী এনাম উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ফয়জুল ইসলাম আবুল লেইছ, সহ সাধারণ সম্পাদক মো. মাসুৃম ইফতেখার রসুল শিহাব, কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল কুদ্দুস মিসবাহ, পাঠাগার সম্পাদক মো. মুহিবুল হোসেন চৌধুরী, সদস্য মো. ফজলুর রহমান বাবুল, হাজী মোতাহির আলী, হাজী আব্দুল জব্বার, হাজী রফিক উদ্দিন, হাজী বুরহান উদ্দিন, এডভোকেট নজরুল ইসলাম, সুলতান মাহমুদ সাজু, মো. সাফাত শরীফ চৌধুরী সজিব, মো. নওশাদ আল মুক্তাদির ও মো. দেলোয়ার হোসেন জাহাঙ্গীর।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন