editor
প্রকাশিত: 5:56 PM, December 25, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে বড়দিন উৎসব পালিত হয়েছে। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
বড়দিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও উপজেলার চিকনাগুল প্রেসবিটারিয়ান চার্চে সকাল প্রার্থনা আর সংগীতে যিশু বন্দনা উৎসবে খ্রিষ্ট ধর্মের অনুসারীরা অংশ নেনন।
গির্জায় ছিল প্রার্থনা ও আনন্দ-উৎসবের নানা আয়োজন। শিশুদের উপহার দেয়া এবং স্বজনের সঙ্গে সাক্ষাৎ ছিল উৎসবের মূল আকর্ষণ। উৎসবের রঙে লাল, নীল ও সবুজ এলইডি বাতি দিয়ে ক্রিসমাস ট্রি ঝলমলে করে অনুষ্ঠান স্থল সাজানো হয়।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১-টায় উপজেলার একমাত্র চিকনাগুল প্রেসবিটারিয়ান চার্চে উপস্থিত হয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আওয়ামী লীগ মনোনীত সিলেট-৪ আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। এসময় মন্ত্রী আয়োজক কমিটি ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
চার্চের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শর্মার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর মডেল থানা অফিসার (ইনচার্জ) তাজুল ইসলাম পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আবুল হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক রহমত আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সোহেল রানা ,ইউপি সদস্য শরিফুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম, জৈন্তাপুর, জৈন্তাপুর মডেল থানা সাব ইন্সপেক্টর শাহিদ মিয়া, এসআই নিখিল রঞ্জন দে ,আওয়ামী লীগ নেতা আলী আহমেদ, রেবারেন ডেবিট মনু দাস, ফিলিমন বিশ্বাস, কোষাধ্যক্ষ এলবাট বিশ্বাস,কুটি বিশ্বাস, ফিলিমন বিশ্বাস, বিলাস সিনহা, এডু বিশ্বাস, রলিন শর্মা, মাইলেক শর্মা, ডন বিশ্বাস, বৃষ্টি বিশ্বাস, চদনী,শেলিনা শর্মা, ডনেল, বিপ্লব, মিতুন, রাহেল শর্মা, জন বিশ্বাস, টিপু,পলাশ।
বড় দিন উৎসব উপলক্ষে চিকনাগুল চার্চে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন