editor
প্রকাশিত: 8:05 PM, December 25, 2023
সিলেটে অবরোধ কর্মসূচি থেকে ফেরার পথে সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমেদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসাইন আহমদ আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট সরকারের বিদায় ঘন্টা ক্রমশ ঘনিয়ে আসছে। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বাধাগ্রস্থ করতে বিরোধী মতের নেতাকর্মীদের গণগ্রেফতার চালিয়ে যাচ্ছে। বিএনপির প্রথম সারির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, মোয়াজ্জেম হোসেন আলালসহ দেশব্যাপী হাজার হাজার নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার সিলেটে অবরোধ কর্মসূচি থেকে ফেরার পথে সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা স্পষ্ট করে বলতে চাই হামলা-মামলা গ্রেফতার-নির্যাতন চালিয়ে গণতন্ত্রকামী জনতার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিন এবং নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহাল করে দ্রুত ক্ষমতা থেকে বিদায় নিন। অন্যথায় গণবিষ্ফোরণে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় নিতে হবে।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে