editor
প্রকাশিত: 9:07 PM, December 26, 2023
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘শফিউল আলম চৌধুরী নাদেলকে ভোট দিয়ে সংসদে পাঠালে শুধু কুলাউড়া নয়, উন্নয়ন হবে বৃহত্তর সিলেটের। আগামী দিনে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের অন্যতম কারিগর হবেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার- ২ কুলাউড়া আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেলের নির্বাচনি জনসভায় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কাদিপুর ইউনিয়নের ছকাপন বাজার ও পৌরসভার ৮নং ওয়ার্ডে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
কাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আতাউর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিসিক মেয়র আরও বলেন, ‘নাদেল এই এলাকার সন্তান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন। তিনি তাকে বাংলাদেশ আওযামী লীগের সাংগঠনিক সম্পাদক করেছেন। ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন। অত্যন্ত সফলতার সাথে নাদেল তার দায়িত্ব পালন করেছেন। আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাকে সংসদে পাঠালে তিনি কুলাউড়া মৌলভীবাজারসহ বৃহত্তর সিলেটের উন্নয়নের জন্য কাজ করবেন। তিনি হবেন শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশের অন্যতম কারিগর।’
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সম্পাদক আ স ম কামরুল ইসলাম, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন