editor
প্রকাশিত: 12:44 PM, December 27, 2023
স্টাফ রিপোর্টার :: মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ এর বিরুদ্ধে স্ত্রী-সন্তানকে ভরণ-পোষণ না দেয়াসহ নির্যাতনের অভিযোগ মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী আমিরুন নেছা খানম লিজা।
বিবাদীরা হলেন- মৃত সৈয়দ সঈদ উদ্দিন আহমেদের পুত্র সৈয়দ মো. জাবেদ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শামীম আনোয়ার, সৈয়দ শিরিন আজিজ, মৃত আব্দুল ছাত্তারের পুত্র সৈয়দ ওসমান গণি বেনু এবং মো. মিন্টু মিয়া।
জানা যায়, ২০ বছর পূর্বে ইসলামি বিধানমতে জাবেদের সাথে লিজার বিয়ে হয়। সৈয়দ তানজীম আহমেদ (১৯) ও সৈয়দা কানিজ ফাতেমা ফারিয়া (১৩) নামে তার দুইটি সন্তান জন্ম হয়। ইতোপূর্বে জাবেদ স্ত্রী লিজার অনুমতি না নিয়ে ২য় বিয়ে করে। এর পর থেকে লিজা আক্তার ও তার সন্তানদের ভরণ পোষণ না দিয়ে উল্লেখিতরা তাদেরকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হয়। এরপরও বিষয়টি সমাধান হয়নি। বর্তমানে তারা বাড়িতে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে। এদিকে সৈয়দ জাবেদ ও সৈয়দ শামীম আনোয়ার তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়ার হুমকি ধামকিও দিচ্ছে। নিরূপায় হয়ে লিজা মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেন। তিনি আরও বলেন, স্বামী ও ভাসুর দুইজনই চেয়ারম্যান। অথচ ঘরের বিচার না করে তারা পরের বিচার করেন।
এছাড়া ইতোপূর্বে নোয়াপাড়া ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান বরাবরে লিজা অভিযোগ করেন। চেয়ারম্যান একাধিকবার বিবাদীদের নোটিশ দিলেও তারা কর্ণপাত করেনি। এ বিষয়ে মাধবপুর থানার ওসি রাকিবুল হাসান জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সাবেক চেয়ারম্যান সৈয়দ জাবেদ জানান, আমি তাকে তালাক দিয়েছি। তার সাথে আমার কোনো সম্পর্ক নেই।
জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মো. শামীম আনোয়ার বলেন, ওই মহিলাকে আমার ভাই তালাক দিয়েছে। তাকে বাড়ি থেকে চলে যাবার জন্য বলেছি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন