editor
প্রকাশিত: 5:10 PM, December 27, 2023
সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৪ইং সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৫ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরীর মেন্দিবাগস্থ সমিতির কনফারেন্স হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ মিছবাউর রহমান আলম এ তফসিল ঘোষণা করেন।
এসময় সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ আমিনূর রশিদ এডভোকেট, আয়কর আইনজীবী মো. বাহাউদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়া তফসিল ঘোষনা অনুষ্ঠানে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম ই এম ইকবালুর রহমান এডভোকেট, সহ সভাপতি মোহাম্মদ আব্দুল আলীম পাঠান এডভোকেট, সাধারণ সম্পাদক এডভোকেট মো. শফিকুল ইসলাম সহ সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
তফসিল অনুযায়ী ২৮ ডিসেম্বর ২০২৩ মনোনয়ন ফরম বিতরণ শুরু, ৯ জানুয়ারি ২০২৪ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১১ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ১২ জানুয়ারি বৈধ প্রার্থীর তালিকার অসম্মতিতে সংক্ষুব্ধ প্রার্থীর রিভিউ, ১৪ জানুয়ারি মনোনয়পত্র প্রত্যাহার, ১৬ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ মিছবাউর রহমান আলম নির্বাচন পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেছেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন