editor
প্রকাশিত: 1:58 PM, December 28, 2023
প্রতীক বরাদ্দ দেওয়ার দাবিতে সমর্থকদের নিয়ে মানববন্ধ করেছেন সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তিনি।
এসময় ওই প্রার্থীর সমর্থকদের হাতে প্রতীক বরাদ্দের দাবি লেখা সংবলিত বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড দেখা যায়। ওই মানববন্ধন থেকে বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগও দাবি করা হয়। বলা হয়, ‘নির্বাচন কমিশন নিরপক্ষ ভূমিকা পালন করছে না।’
মুহিবুরের সমর্থকদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা রয়েছে- ‘জেলা প্রশাসকের অবৈধ হস্তক্ষেপ বন্ধ কর’, ‘হাইকোর্টের আদেশ মানতে হবে‘, ‘অযোগ্য নির্বাচন কমিশনের পদত্যাগ চাই’, ‘২৪ শে ডিসেম্বর হাইকোর্ট প্রার্থীতা বহালের রায় দিলেও এখন পর্যন্ত প্রতীক বরাদ্দ না দেওয়া ষড়যন্ত্র নয় কি?’, ‘নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়’ ইত্যাদি।
মানববন্ধন কর্মসূচিতে মুহিবুর রহমানের সমর্থকদের মধ্যে উপস্থিত ছিলেন মহিবুর রহমান, আব্দুস শহীদ, জাহেদ আহমেদ, মাসুক মিয়া, ফজলু মিয়া, রফিক মিয়া, গিয়াসউদ্দিন, অ্যাডভোকেট সিরাজ মিয়াসহ অনেকে।
এর আগে, বিশ্বনাথ পৌরসভার মেয়র পদে বহাল থেকে প্রার্থী হওয়ায় যাচাই-বাছাইকালে তার মনোনয়ন বাতিল করেন জেলা রির্টানিং কর্মকর্তা। পরে প্রার্থীরা ফিরে পেতে ইলেকশন কমিশনে গত ১০ ডিসেম্বর আপিল করেন মুহিব। পাঁচ দিন পর আপিলটি খারিজ করে দেয় ইসি।
এরপর প্রার্থিতা ফেরাতে হাইর্কোটের দ্বারস্থ হন মেয়র মুহিব। গত ২০ ডিসেম্বর রিট শুনানির ধার্য্য তারিখে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল আমীর উদ্দিন অংশ নিয়ে রিটের বিরোধিতা করেন। পরে বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ ও ইকবাল করিম’র যৌথ বেঞ্চ রিটের আদেশের জন্যে আগামী ২৭ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য্য করেন। কিন্তু এর দুইদিন আগেই ২৪ ডিসেম্বর রিটের আদেশ দেন হাইকোর্ট।
কিন্তু প্রার্থীতা ফিরে পেলেও বরাদ্দের আগেই ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনি প্রচারণা শুরুর অভিযোগ উঠে মুহিবুর রহমানের বিরুদ্ধে। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে মুহিবকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। কিন্তু এরপরও দমছেন না তিনি। বুধবার (২৭ ডিসেম্বর) তার পক্ষে প্রচারণা চালাতে দেখা গেছে। তিনি নিজেও করেছেন গণসংযোগ। সেটি তিনি তাঁর ফেসবুক আইডিতে প্রচারও করেছেন।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়