editor

প্রকাশিত: 6:54 PM, December 28, 2023

উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিজয়ের বিকল্প কিছু নেই: রনজিত সরকার

জামালগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিজয়ের বিকল্প কিছু নেই: রনজিত সরকার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার বলেছেন, আগামী ৭ই জানুয়ারির নির্বাচনে জোর করে ভোট দেয়ার কথা বলবো না। আপনারা নিজ ইচ্ছায় নৌকায় ভোট দেবেন। নৌকা মার্কা মানে দেশের মানুষের উন্নয়ন, নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকে এবং দেশে ব্যাপক উন্নয়ন হয়।

তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হচ্ছে না। বঙ্গবন্ধুকন্যা বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত নিরলস কাজ করে যাচ্ছেন। তাই আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিজয়ের বিকল্প কিছু নেই। আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক মনে রাখতে হবে, নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতিসত্ত্বার প্রতীক। তাই নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী জামালগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামে জামালগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে আয়োজিত নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিদান কুমার শাহা, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফ, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, জামালগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাফিজা আক্তার, সাধারণ সম্পাদক শিরিনা আক্তার, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল খালিক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশাররফ মিয়া, বেহলি ইউনিয়ন চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, ভীমখালী ইউনিয়ন আওয়ামী লীপড়া সভাপতি আক্তারুজ্জামান শাহ, সিলেট মহানগর ছাত্র লীগের সাবেক সভাপতি এমরুল কয়েস, বর্তমান সাধারণ সম্পাদক নাঈম আহমেদ, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক মিটন পাল, মহিলা নেত্রী আছমা বেগম, জামালগঞ্জ উপজেলার ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্বা শ্রীকান্ত তালুকদার, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রইছ উদ্দিন, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট নাসির আফিন্দী, জেলা শ্রমিক লীগের সদস্য সায়েম পাঠান, জামালগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগ সহ সম্পাদক এডভোকেট রুকন মিয়া, জামালগঞ্জ মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি জাবেদ জাহাঙ্গীর, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোস্তফা কামাল, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সাচনা বাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, জামালগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি দেলোয়ার পাশা তারেক, বুরহান, জামাল, ওলি, সাবেক ছাত্র লীগ নেতা জয়াসিশ লিটন, জামালগঞ্জ উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক আরিফ আলম লিমন প্রমুখ।

এছাড়াও জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়