editor
প্রকাশিত: 9:36 PM, December 28, 2023
সিলেট সিটি কর্পোরেশন নির্মাণ শ্রমিক ইউনিয়ন শাখার উদ্যোগে টুকেরবাজার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়র্ডে কম্বল বিতরণ অনুষ্ঠান গতকাল ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
সিলেট সিটি কর্পোরেশন নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল মিয়ার পরিচালনাবিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ সভাপতি এম. আব্দুল মালিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন রেজিঃ সিলেট-৬৮ এর সভাপতি মোঃ মাহমুদুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল আহমদ, সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ড শাখার সভাপতি শুক্কুর আলী সাধারণ সম্পাদক আব্দুল কাদির, শ্রমিক নেতা মুমিন আহমদ, মনছুর আলী, ফয়জুল আহমদ, আব্দুর রহিম উদ্দীন প্রমুখ।
পরে এলাকার হত দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জামিল আহমদ রাজু বলেন, নিত্যপণ্যের মূল্যের ঊর্ধগতির কারণে দিনমজুর মানুষ এখন চিড়েচেপ্টা। তারা এখন মানবেতর জীবন যাপন করছেন। পণ্যসামগ্রী শ্রমিকদের ক্রয় সীমার বাইরে চলে গেছে। শীত শুরু হলেও তাদের পক্ষে এখন শীতবস্ত্র ক্রয় করা সম্ভব হচ্ছে না। তিনি সিলেট সিটি কর্পোরেশন নির্মাণ শ্রমিক ইউনিয়ন শীতবস্ত্র বিতরণ করায় সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসার আহবান জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন