editor

প্রকাশিত: 6:09 PM, December 29, 2023

উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে ভাষণ দিলেন ড. ইউনূস

কাজাখস্তান ও উজবেকিস্তানে

উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে ভাষণ দিলেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক
নোবেল শান্তি পুরস্কারজয়ী ও ক্ষুদ্রঋণের প্রবর্তক প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্প্রতি কাজাখস্তানের আস্তানায় বিখ্যাত কালাম মিডিয়া গ্রুপ ইভেন্টে এবং উজবেকিস্তানের তাসখন্দের মর্যাদাপূর্ণ সেন্ট্রাল এশিয়ান ইউনিভার্সিটিতে প্রদত্ত মূল ভাষণে তাঁর সামাজিক ব্যবসা ও তিন শূন্য’র পৃথিবী’র যুগান্তকারী ধারণা তুলে ধরেছেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউনূস সেন্টার।

এতে বলা হয়, ১৯শে ডিসেম্বর কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত কালাম মিডিয়া গ্রুপ ইভেন্টে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন প্রফেসর ইউনূস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজাখস্তানের ডিজিটাল বিজ্ঞান ও উচ্চ শিক্ষা মন্ত্রী নুরবেক সায়াসাত, কাজাখস্তানের ডিজিটাল উন্নয়ন ও উদ্ভাবন বিষয়ক মন্ত্রী মিস্টার বোগদাত মুসিন, কাজাখস্তানের সাবেক অর্থমন্ত্রী, ন্যাশনাল ব্যাংকের প্রধান এবং আস্তানা ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টারের ম্যানেজার কাইরাত কেলিমবেটভ, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিনিয়োগ গ্রুপ ফ্রিডম হোল্ডিং কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও কর্ণধার তিমুর তুরলভ সহ কাজাখস্তানের উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তা, বুদ্ধিজীবী ও বিভিন্ন স্তরের মানুষ।

কালাম মিডিয়া গ্রুপের সদর দফতর কাজাখস্তানে। প্রতিষ্ঠানটি ইতিহাস এবং সংস্কৃতিতে নিবেদিত একটি মাল্টি—প্ল্যাটফর্ম বৈজ্ঞানিক ও শিক্ষামূলক মিডিয়া যার লক্ষ্য জরুরি বৈশ্বিক সমস্যাগুলির সমাধানে বিশ্বব্যাপী আলোচনা এবং এশীয় দৃষ্টিকোণ থেকে এসব সমস্যার সমাধানে বুদ্ধিবৃত্তিক মতবিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা।

আস্তানায় অনুষ্ঠিত কালাম ইভেন্টের পর প্রফেসর ইউনূস ২১শে ডিসেম্বর উজবেকিস্তানের তাসখন্দ গমন করেন এবং সেখানে অবস্থিত সেন্ট্রাল এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র, শিক্ষক ও বিশিষ্ট অতিথিদের সাথে তাঁর সামাজিক ব্যবসা এবং “থ্রি- জিরো ক্লাবের” ধারণা নিয়ে বক্তব্য দেন। বক্তব্যে তিনি তিন শূন্যের একটি পৃথিবী নিয়ে তাঁর অন্তর্দৃষ্টি ও রূপকল্প সকলের কাছে তুলে ধরেন। ইউনিভার্সিটির প্রেসিডেন্ট কামরান গুলামভ প্রফেসর ইউনূসকে সাদরে আমন্ত্রণ জানান এবং ইউনূস সেন্টারের সাথে স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে বিপুল আগ্রহ প্রকাশ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন