editor
প্রকাশিত: 6:45 PM, December 29, 2023
কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন বলেছেন, কর আদায়ে মানুষকে উৎসাহিত করতে কর আইনজীবীদের ভূমিকা অপরিসীম। কর আদায় প্রক্রিয়া সহজিকরণ করে আইনজীবীগণ দেশের মানুষকে সহযোগিতার হাত আরো প্রসারিত করতে পারেন। এতে করে একদিকে দেশের রাজস্ব খাত সমৃদ্ধ হবে এবং অন্যদিকে উপকৃত হবেন সাধারণ মানুষ।
তিনি বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে নগরীর বন্দরবাজারস্থ সিলেট স্টেশন ক্লাব মিলনায়তনে সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, সরকারের সদিচ্ছার কারণে সিলেটে অচিরেই কর ভবন নির্মিত হতে যাচ্ছে। এতে করে মানুষের ভোগান্তি যেমন লাঘব হবে, তেমনি সরকারের রাজস্ব ভান্ডার আরো সমৃদ্ধ হবে।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম ই এম ইকবালুর রহমান এডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান এডভোকেট, সিলেটের জিপি রাজ উদ্দিন এডভোকেট, কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার সাঈদ আল করিম, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ এডভোকেট।
সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান এডভোকেট ও সমাজকল্যাণ সম্পাদক আয়কর আইনজীবী মো. মাজাহারুল হক এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী মো. সাইদুর রহমান, গীতা পাঠ করেন আয়কর আইনজীবী সঞ্জয় মালাকার। স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম এডভোকেট।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক এডভোকেট, সমিতির সহ সভাপতি মোহাম্মদ আব্দুল আলীম পাঠান। অনুষ্ঠানে ২০২৩ সালে সমিতিতে যোগদানকারী নতুন সদস্যদের বরণ ও সমিতির সদস্যদের সন্তানাদিদের মধ্যে ২০২২-২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কর কমিশনার সৈয়দ জাকির হোসেনসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতি ও কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিনিয়র, জুনিয়র আইনজীবী ও পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন