editor

প্রকাশিত: 11:07 AM, December 31, 2023

বিজয় দিবস ইন্টার হেপাটোলজি ইনডোর গেমস অনুষ্ঠিত

বিজয় দিবস ইন্টার হেপাটোলজি ইনডোর গেমস অনুষ্ঠিত

উৎফল বড়ুয়া :: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় টিচার্স-স্টুডেন্টস সেন্টারে অনুষ্ঠিত হলো দু’দিন ব্যাপি (২৬-২৭ ডিসেম্বর) বিজয় দিবস ইন্টার হেপাটোলজি ইনডোর গেমস-২০২৩।

হেপাটোলজি বিভাগের শিক্ষক এবং রেসিডেন্টদের অংশগ্রহনে ইনডোর গেমসটিতে বেডমিন্টন, টেবিল টেনিস, কেরম, দাবা ও লুডু খেলার আয়োজন ছিল। উল্লেখ্য এই প্রথমবারের মত এ ধরনের গেমসের আয়োজন করা হয়। গেমসটির ইভেন্ট পার্টনার ছিল বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

২৬ ডিসেম্বর গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএসএমএমইউ হেপাটোলজি এ্যালামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাতা প্রধান অধ্যাপক ডা, মামুন আল মাহতাব স্বপ্নীল এবং বিএসএমএমইউ-এর টিএসসি-র পরিচালক, ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এ কে এম সালেক। চিকিৎসকদের ব্যান্ত জীবনের ফাকে কিছুটা সুন্দর সময় কাটানো এবং পাশাপাশি শত ব্যস্ততার ফাকেও তাদের নিজেদের শরীরের প্রতি যত্নশীল হতে উদ্বুদ্ধ করা ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

প্রতিযোগীতায় অংশগ্রহনকারী চিকিৎসকরা জানান আয়োজনটি তারা দারুনভাবে উপভোগ করছেন গেমসটি তাদেরকে তাদের মেডিকেল কলেজের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গিয়েছিল।

আজ (৩০ ডিসেম্বর) বিজয় দিবস ইন্টার হেপাটোলজি ইনডোর গেমস ২০২৩-এর পুরষ্কার বিতরনী অনুষ্ঠানটি আয়োজন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মিল্টন হলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক এ কে এম সালেক, বাংলাদেশ প্রফেসনাল বক্সিং এসোসিয়েশনের সভাপতি মোঃ আসদুজ্জামান এবং সহ-সাধারন সম্পাদক রবিন মন্ডল।

উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ তার বক্তব্যে এ ধরনের আয়োজনের জন্য বিএসএমএমইউ হেপাটোলজি এ্যালামনাই এসোসিয়েশনকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ এবং এ্যালমানাই এসোসিয়েশনগুলো ভবিষ্যতে একই ধরনের আয়োজন করবেন। অধ্যাপক ডা. স্বপ্নীল জানান এবারের গেমসের প্রতিপাদ্য ছিল ‘খেলা হবে’। ভবিষ্যতেও খেলা হবে এবং এসোসিয়েশনের পক্ষ থেকে এই প্রতিযোগীতাটি নিয়মিতভাবে আয়োজন করা হবে বলে জানান অধ্যাপক ডা. স্বপ্নীল।

এবারের ইনডোর গেমসের ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হন ড়া, তানভির-ডা. কামরুল জুটি এবং রানার্স আপ ডা. অনিক- ডা. আসাদুজ্জামান জুটি, টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হন ডা. ফয়সাল-ডা, সজিব জুটি এবং রানার্স আপ ডা. মানস-ডা. সাব্বির জুটি, লুডুতে চ্যাম্পিয়ন ডা. রহিম-ডা. দুলাল জুটি ও রানার্স আপ ডা. ফয়সাল-ডা, সজিব জুটি, ক্যারমে চ্যাম্পিয়ন ডা. অনিক-ডা, মানস জুটি ও রানার্স আপ ডা. হাসনাত ও ডা. হাসান জুটি এবং দাবায় চ্যাম্পিয়ন হন ডা. হাসনাত ও রানার্স আপ ডা. সাদেক।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন