editor
প্রকাশিত: 11:15 AM, December 31, 2023
কানাইঘাট প্রতিনিধি :: সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আঞ্জুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি মাও. হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর কেটলি মার্কার সমর্থনে কানাইঘাট বাজারে নির্বাচনী মিছিল বের করা হয়েছে। মিছিলে কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারওয়ানুল করিমের নেতৃত্বে বেশকিছু নেতাকর্মী কেটলি মার্কার সমর্থন করে মিছিলে অংশগ্রহণ সহ লিফলেট বিতরণ করতে দেখা গেছে।
গতকাল শনিবার বাদ মাগরিব কানাইঘাট উত্তর বাজারস্থ কেটলি মার্কার প্রধান নির্বাচনী অফিস থেকে মিছিলটি বের করা হয়। এতে মিছিলে আঞ্জুমানে আল-ইসলাহ ও তালামিযের নেতাকর্মীদের পাশাপাশি কানাইঘাট উপজেলা ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী ছিলেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে, এ সময় কেটলি মার্কার সমর্থনে বিভিন্ন ধরনের স্লোগান করতে দেখা যায়।
মিছিলে অংশগ্রহণকারী আঞ্জুমানে আল-ইসলাহ ও তালামিযের নেতৃবৃন্দ বলেন, কানাইঘাট ও জকিগঞ্জের ঘরে ঘরে কেটলি মার্কার জোয়ার উঠেছে। এ অঞ্চলের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি সকল সম্প্রদায়ের লোকজন দলমতের উর্ধ্বে উঠে স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর কেটলি মার্কাকে সমর্থন করে যাচ্ছেন। দুই উপজেলার আওয়ামীলীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীনকে সর্মথন করে পাশে রয়েছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ৭ জানুযারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে সিলেট-৫ আসনে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন