editor

প্রকাশিত: 11:23 AM, December 31, 2023

ঝাড়-ফুঁক ও পানি পড়া দিয়ে নির্বাচনী প্রচারণা করছেন ইসলামি ঐক্যজোটের প্রার্থী

ঝাড়-ফুঁক ও পানি পড়া দিয়ে নির্বাচনী প্রচারণা করছেন ইসলামি ঐক্যজোটের প্রার্থী

মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে-২ আসনে অভিনব পদ্ধতিতে নির্বাচনী প্রচারণা করছেন ইসলামি ঐক্যজোটের বিভাগীয় সমন্বয়কারী ও সংসদ সদস্য প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী। নির্বাচনী মাঠে ভোট চাইতে গিয়ে তিনি ঝাড়-ফুঁক ও পানি পড়া দিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) উপজেলার কর্মধা ইউনিয়নে স্থানীয় মহিলা ভোটারদের নিয়ে তিনি একটি সভা পরিচালনা করেন।

এ সময় আছলাম রহমানী ভোটারদের কাছে গেলে উৎসুক ভোটাররা পানি পড়া নেওয়ার জন্য পানির বোতল নিয়ে আসেন। কেউবা শিশুদের কোলে নিয়ে মাথায় ফুঁ দেওয়ার জন্য এই প্রার্থীর কাছে অনুরোধ করতে দেখা গেছে।

এছাড়াও ভোটাররা ফুঁ দেওয়ার জন্য মাথা এগিয়ে দেন। নির্বাচনী প্রচারণায় এমন অভিনব দৃশ্য চোখে পড়ে উপজেলার রবির বাজার জামে মসজিদের সামনেও। এ সময় কয়েক শতাধিক ভোটাররা ভিড় করলে তিনি ভোটারদের কাছে ভোট চান। ভোটাররাও আগ্রহ নিয়ে তার বক্তব্য শোনেন।

ঝাড়-ফুঁক নিতে আসা স্থানীয় বাসিন্দা আকলাছ মিয়া বলেন, ‘রহমানীর নিকট থেকে পানি পড়া নিলে উপকার হবে, এই বিশ্বাসে পানির বোতল পড়িয়ে নিয়েছি। রোগ হলে পড়া পানি উপকারে আসবে বলেছেন তিনি।’

আরেক ভোটার সুমন মিয়া তার শিশুকে কোলে নিয়ে রহমানীর নিকট থেকে মাথায় ফুঁ দেওয়াতে আসেন। তিনি বলেন ‘মাথায় ফুঁ নিলে আমার শিশু অনেক বিপদ থেকে রক্ষা পাবে।

জাহিরুন নামের একজন বলেন, ‘পেঠে ব্যথা নিয়ে পানি পড়া খেলে ব্যাথা কমে যায়। এজন্য তাঁর কাছ থেকে পানি পড়া নিয়েছি।’

এদিকে, ঝাড়-ফুঁক ও পানি পড়ার বিষয়ে জানতে চাইলে আছলাম রহমানী বলেন, ‘লোকজন আমাকে দেখে ভিড় করে। এ সময় তারা মাথায় ফুঁ নিতে ও পানির বোতল নিয়ে এগিয়ে আসেন। আমিও তাদের মাথায় ও পানির বোতলে ফুঁ দিয়ে দেই এবং আমার মিনার প্রতীকের জন্য ভোট চাই।

ইসলামী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও মৌলভীবাজার জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন আছলাম হোসাইন। তবে তার দলের সিলেট বিভাগের ৯টি আসনের প্রার্থীরা ভোট বর্জনের হুমকি দিয়েছেন। রহমানী অভিযোগ করেন যে নির্বাচনী সভায় তাকে বাধা দেওয়া হচ্ছে। আগামী সোমবার ভোট বর্জনের বিষয়টি নিয়ে তিনিও সিদ্ধান্ত নেবেন বলে সাংবাদিকদের তিনি জানান।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে