editor

প্রকাশিত: 11:37 AM, December 31, 2023

সিলেট-৫ ও ৬ : মাসুক-নাহিদ সমঝোতার বলি হচ্ছেন !

স্থানীয় নেতারা কাজ করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে

সিলেট-৫ ও ৬ : মাসুক-নাহিদ সমঝোতার বলি হচ্ছেন !

নিজস্ব প্রতিবেদক
আজ ৩১ ডিসেম্মর ২০২৩: যদি সবকিছু ডাশ থাকে আগামী ৭ জানুয়ারি ২০২৪ জাতীয় সংসদ নির্বাচন। সেই হিসেবে আর মাত্র ৭ দিন পরই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে সিলেটের গুরুত্বপূর্ণ আসন হলো সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) ও সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ)। সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী। এছাড়া রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সরওয়ার হোসেনসহ আরো ৬ জন প্রার্থী। তবে ভোটারদের মাঝে আলোচনা নাহিদ, সারোয়ার ও শমসেরকে নিয়ে। সময় যত গড়াচ্ছে ততই ক্ষণে ক্ষণে বদলাচ্ছে এই আসনের ভোটের সমীকরণ।

আর সিলেট-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমানে আল-ইসলাহর মহাসচিব মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর (কেটলি)। এছাড়াও রয়েছেন স্বতন্ত্র প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহমদ আল কবির (ট্রাক), জাতীয় পার্টির শাব্বীর আহমদ (লাঙ্গল), তৃণমূল বিএনপির কুতুব উদ্দীন আহমদ শিকদার (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেস’র মো. বদরুল আলম (ডাব) ও বাংলাদেশ মুসলিম লীগের মো. খায়রুল ইসলাম (হাতপাঞ্জা)। তবে ভোটারদের মাঝে আলোচনা মাসুক, কবির ও হুছামুদ্দীনকে নিয়ে। সময় যত গড়াচ্ছে ততই ক্ষণে ক্ষণে বদলাচ্ছে এই আসনের ভোটের সমীকরণ।

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) :
গত শনিবার থেকে নতুন করে এই আসন নিয়ে আবারো আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের শুরুতেই এ আসনে নৌকার প্রার্থী নিয়েও বিভিন্ন জল্পনা-কল্পনা ও গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত আওয়ামী লীগ দলীয় মনোনয়ন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকেই দিয়েছিল। কিন্তু নতুন করে আরেকটি গুঞ্জন রটেছে। এই আসনটি বিয়োগ করা হতে পারে তৃণমূল বিএনপির শমসের মবিন চৌধুরীর জন্য। তাহলে কি সমঝোতার বলি হয়ে যাবেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ? গত শনিবার দিনভর মানুষের মুখে মুখে ছিল এ আলোচনা।

আলোচনার শুরুটা গত বৃহস্পতিবার থেকে। এদিন গোলাপগঞ্জে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন নুরুল ইসলাম নাহিদ। হঠাৎ কেন্দ্র থেকে জরুরি তলব করা হয় তাকে। দুপুর ১২টায় বিমানের ফ্লাইট ধরে ঢাকায় যান তিনি। প্রায় ৪০ মিনিট তাকে নিয়ে বৈঠক করা হয়। বৈঠকে কী কথা হয়েছে তা জানা যায়নি। তবে বৈঠক শেষে নুরুল ইসলাম নাহিদ তার নেতাকর্মীদের জানিয়েছেন, তিনি নির্বাচনের মাঠে রয়েছেন। এ ব্যাপারে নুরুল ইসলাম নাহিদের বক্তব্য জানার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
এর আগে গত বুধবার ঢাকায় যান তৃণমূল বিএনপির সভাপতি শমসের মবিন চৌধুরী। ঢাকা সফরে কার সঙ্গে কোথায় আলোচনা করেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি ব্যক্তিগত কাজে ১২ ঘণ্টার সফরে ঢাকায় গিয়েছেন বলে জানান তৃণমূল বিএনপির গোলাপগঞ্জের আহ্বায়ক সানাউর রহমান। ভোটের মাঠে তৃণমূল বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পক্ষে বেশি সংখ্যক

সিএনজিচালিত অটোরিকশা মাইকিংয়ের জন্য প্রচারণায় নেমেছে। এছাড়া নতুন করে এলাকায় পোস্টারিং করা হচ্ছে। নির্বাচনের মাঠে ভোটারের নজর কাড়তে প্রার্থী নিজেও প্রতিদিন একাধিক স্থানে উঠান বৈঠক, গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এদিকে গত শুক্রবার রাত ৮টায় তৃণমূল বিএনপির চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরীর পক্ষে গোলাপগঞ্জ উপজেলার আওয়ামী ঘরানার বড় একটি অংশ প্রচারণায় প্রকাশ্যে নেমে যাওয়ায় গুঞ্জন নতুন মোড় নিয়েছে। তারা গোলাপগঞ্জ পৌর শহরের একটি অভিজাত সেন্টারে সোনালি আঁশ প্রতীকের প্রার্থী শমসের মবিন চৌধুরীর পক্ষে একটি সভা করেন। এই সভায় উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের একটি বড় অংশ উপস্থিত হয়। এই নির্বাচনী সভায় গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রুকন উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খায়রুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শমসের মবিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম চৌধুরী রিপন, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, সদস্য ওজিউর রহমান ছানা, আব্দুল হান্নান প্রমুখ। সভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, সিলেট-৬ আসনে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী যেন উন্মুক্তভাবে কাজ করতে পারেন এ জন্য কেন্দ্রীয় নেতারা নির্দেশ দিয়েছেন। এ ছাড়াও তৃণমূল বিএনপির সভাপতি বীর বিক্রম শমসের মবিন চৌধুরীর পক্ষেও কাজ করার নির্দেশনা আছে। সভায় শমসের মবিন চৌধুরী বলেন, সবাইকে নিয়ে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনকে এগিয়ে নিতে চাই।

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আরো প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির প্রার্থী, সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিন (লাঙল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা (ছড়ি), ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান (মিনার)। এ আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৭২ হাজার ৭৫৩ জন। এর মধ্যে ২ লাখ ৩৭ হাজার ৪৯৪ জন পুরুষ ভোটার, ২ লাখ ৩৫ হাজার ২৫৮ জন নারী ভোটার এবং একজন তৃতীয় লিঙ্গের ভোটার।

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ):
এদিকে সমঝতার বলি হচ্ছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ নৌকার প্রার্থী হলেও স্থানীয় আওয়ামী লীগের বড় একটি অংশ কাজ করছে স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমানে আল-ইসলাহর মহাসচিব মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর (কেটলি) পক্ষে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তিনি প্রার্থী হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে এর প্রভাব পড়েছে।

স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা জানান, হুছামুদ্দীনকে জেতাতে দলের হাইকমান্ডের ইঙ্গিত রয়েছে।

এছাড়া সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহমদ আল কবির (ট্রাক) স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নৌকার বিজয়কে আরও কঠিন করে তুলছে। ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী থাকায় হুছামুদ্দীনের জয়কে সহজ করে দিয়েছে বলে কর্মী-সমর্থকরা মনে করছেন। এ আসনের অন্য প্রার্থীরা হচ্ছেন-জাতীয় পার্টির শাব্বীর আহমদ (লাঙ্গল), তৃণমূল বিএনপির কুতুব উদ্দীন আহমদ শিকদার (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেস’র মো. বদরুল আলম (ডাব) ও বাংলাদেশ মুসলিম লীগের মো. খায়রুল ইসলাম (হাতপাঞ্জা)।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়