editor
প্রকাশিত: 11:26 AM, December 31, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: কুখ্যাত গ্যাংস্টার লখবীর সিং লান্ডা (৩৩) কে সন্ত্রাসবাদী ঘোষণা করল ভারত। ২০২১ সালে মোহালিতে পাঞ্জাব পুলিশের ইন্টেলিজেন্স বিভাগের সদর দপ্তরে রকেট হামলার অভিযোগ রয়েছে লখবীরের বিরুদ্ধে। এছাড়া আরও অন্যান্য জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ আছে।
উল্লেখ্য, লখবীরের জন্ম ভারতেই। ১৯৮৯ সালে পাঞ্জাবের তরণ তারণ জেলায় জন্ম তার। ২০১৭ সালে কানাডায় পালিয়ে যায় সে। বাব্বর খালসা ইন্টার ন্যাশনাল নামে এক কুখ্যাত খলিস্তানি গ্রুপের সদস্য ছিল লখবীর। পাশাপাশি পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার হরবিন্দর সিং ওরফে রিন্ডার সঙ্গে ও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল লান্ডার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই কুখ্যাত সন্ত্রাসবাদী লখবীর শুধু মোহালিতে রকেট হামলাই নয়, পাশাপাশি আরও বেশকিছু জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল।
বিশেষ করে পাঞ্জাবে বিভিন্ন জঙ্গি কার্যকলাপের সময় দেশের বাইরে থেকে গোলাবারুদের সাপ্লাই দিয়েছিল কুখ্যাত জঙ্গি, এমনটাই অভিযোগ কেন্দ্রের। জঙ্গি কার্যকলাপ, তোলাবাজি, খুন, বোমা ফিট করা, অস্ত্র ও মাদকপাচার সহ একাধিক অভিযোগ রয়েছে লখবীরের বিরুদ্ধে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন