editor
প্রকাশিত: 11:35 AM, December 31, 2023
নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বহুল কাঙ্খিত গরু চুর সর্দার কামরুল গ্রেফতারে জনমনে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে, তা নিয়ে সংবাদ সম্মেলন করেছে গোয়াইনঘাট থানা পুলিশ ৷
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম থানায় যোগদান করেই গণমাধ্যম কর্মীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন অল্প দিনের ভিতরে চুরি, ডাকাতি, ছিনতাই, চোরাচালানসহ ৯টি মামলার আসামি কামরুলকে যেকোন মুল্যে গ্রেফতার করবেন। কামরুল হোসেনকে গ্রেফতার করে তিনি তার কথা রাখলেন।
তিনি শনিবার (৩০ ডিসেম্বর) গোয়াইনঘাট থানায় তার নিজ কার্য্যালয়ে সংবাদ সম্মেলন করে কামরুল গ্রেফতারের বিষয়ে বিস্তারিত তুলে ধরেদেন।
তিনি বলেন সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভুক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলার গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানিক দল ২৯ ডিসেম্বর গোয়াইনঘাট থানাধীন ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের অন্তর্গত সতি এলাকায় অভিযান পরিচালনা করে সতি গ্রামের ইসরাক আলীর ছেলে কামরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হই।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, চোরাচালানসহ মোট ০৯টি মামলা রহিয়াছে যাহা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে, তাছাড়াও আসামীর বিরুদ্ধে গোয়াইনঘাট সিস্রার-২১/২২, ধারা-৩৭৯/৪৫৭/৫০৬(২) পেনাল কোড, গোয়াইনঘাট জিআর-১৬০/২৩, ধারা-৬১৩ পেনাল কোড, গোয়াইনঘাট জিআর-৩২৮/২২, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি, গোয়াইনঘাট জিআর-৩০২/২২, ধারা- ৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড ধারায় ০৪টি গ্রেফতারী পরোয়ানা তাহার নামে মূলতবী থাকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সে তাহার নিজ বসত ঘরে অবস্থান করিতেছে।
খবরের সত্যতা নিশ্চিত হয়ে গত কাল ২৯/১২/২০২৩খ্রিঃ তারিখ রাত ১৯.৩০ ঘটিকার সময় তাহার নিজ বাড়ী গোয়াইনঘাট থানাধীন ০৪নং লেঙ্গুরা ইউনিয়নের অন্তর্গত সতী সাকিনস্থ আসামী কামরুল ইসলাম এর বসত বাড়ীতে উপস্থিত হইয়া তাহার বসতঘর ঘেরাও করি। ঐ সময় এসআই (নিঃ)/কামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আসামী কামরুল ইসলাম এর বসতঘরে প্রবেশ করিয়া কামরুল ইসলামকে ধৃত করার চেষ্টা করিলে আসামী কামরুল ইসলাম তাহার কোমড়ে থাকা একটি ধারালো দা হাতে নিয়া প্রাণে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ী কোপাইতে থাকিলে নয়জন পুলিশ অফিসার ও ফোর্সের মধ্যে দুইজন অফিসার গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হন।
অন্যান্যরা ও কম বেশী আঘাতপ্রাপ্ত হন। এমতাবস্থায় আসামীকে পাকরাও করিলে সুকৌশলে তাহার বিছানার নিচ হইতে ৩ ফুটি লম্বা ধারালো তরবারী বাহির করিলে আত্মরক্ষার্থে ০১ রাউন্ড রাবার বুলেট ফায়ার করি যা আসামীর ডান উরুতে লাগিয়া মাটিতে লুটিয়া পড়িয়া গেলে তাহাকে ঝাপটাইয়া ধরিয়া গ্রেফতার করি। আসামীর হাতে থাকা ধারালো দা যাহা লম্বা ২ ফুট, লোহার অংশ ১৭ ইঞ্চি, কাঠের অংশ ০৭ ইঞ্চি, ০১টি তিন ফুট লম্বা ধারালো তরবারি যাহার লোহার অংশের দৈর্ঘ্য ২৭ ইঞ্চি ও কাঠের বাটের দৈর্ঘ্য ৯ ইঞ্চি, আসামীর কোমড়ে থাকা ০১টি প্লাষ্টিকের হাতল যুক্ত চাইনিজ কুড়াল, যাহা বাটসহ দৈর্ঘ্য ১৪ ইঞ্চি, যাহাতে লোহার অংশের দৈর্ঘ্য ৬ ইঞ্চি ও ধারালো অংশের দৈর্ঘ্য ৪ ইঞ্চি উদ্ধার পূর্বক আসামী কামরুল ইসলামকে আমাদের হেফাজতে নেই।
এসময় আসামী কামরুল ইসলাম এর মা ধৃত আসামী জুলেখা বেগম, বোন রুনা আক্তার রুমি ও আসামী কামরুল ইসলামের ফুফাতো ভাই আব্দুল বাসিত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়া আসামী কামরুল ইসলামকে আমাদের হেফাজত হইতে ছিনাইয়া নেওয়ার জন্য অতর্কিতভাবে হামলা করিয়া এলোপাতাড়িভাবে মারপিট করিয়া আমার সঙ্গীয় ফোর্সদের শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় পরোয়ানাভুক্ত আসামী কামরুল ইসলামসহ আসামীদেরকে আটক করিয়া আসামী কামরুল ইসলাম ও তার মাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়া গেলে কর্ত্যব্যরত ডাক্তার আসামী কামরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন , সে সেখানে চিকিৎসাধীন আছোএবং তার মায়ের প্রাথমিক চিকিৎসা শেষে গোয়াইনঘাট খানায় হস্তান্তর করেন। উক্ত বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।
এদিকে কামরুল গ্রেফতারের খবর পেয়ে এলাকার সাধারণ মানুষের মনে ফিরে এসেছে স্বস্তি ৷উপজেলার গৃহস্থ কৃষকসহ সকল শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা আসামী কামরুল যেন জেল থেকে ছাড়া না পায় ৷ তারা আশা প্রকাশ করেন যে বিজ্ঞ আদালত যেন এই চোর সর্দার কে যাবজ্জীবন সাজা দিয়ে কারাগারে আটকে রাখেন ৷
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন