editor
প্রকাশিত: 12:03 PM, December 31, 2023
উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি :: বীর চট্টলার কৃতি সন্তান, বার আউলিয়ার পূণ্যভূমি বাণিজ্যিক রাজধানীর বন্দরনগরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী মহোদয় (২৯ ডিসেম্বর বৃহস্পতিবার) ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি ও আধ্যাত্মিক পূণ্যভূমি সিলেট আগমনে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগরীর হযরত শাহজালাল (রা:) মাজার গেইট সংলগ্ন অভিজাত গ্রান্ড হোটেল নুরজাহানে এক সৌজন্য স্বাক্ষাতে মিলিত হয়ে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান।
সৌজন্যে সাক্ষাতে চসিক মেয়র বলেন, দু’টি পাতার একটি কুঁড়ির হযরত শাহজালাল (রাঃ) পুণ্যভুমি সিলেটের সাথে বানিজ্যিক রাজধানী, বার আউলিয়ার পুণ্যভুমি চট্টগ্রামের কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি এবং মানুষের আন্তরিকতার যথেষ্ট মিল বন্ধন রয়েছে। কারণ এক সময় সিলেট চট্টগ্রাম বিভাগের মধ্যে ছিল প্রয়োজনের তাগিদে চট্টগ্রাম থেকে সিলেট বিভাগ আলাদা হলেও সিলেট-চট্টগ্রাম’র সেই সেতুবন্ধন এখনো অক্ষুণ্ণ রয়েছে।
আজ আমার খুবই আনন্দ লাগছে সিলেটের মাটিতে এসে দেখতে পেলাম মানবতার সেবাই নিবেদিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন সিলেট-চট্টগ্রামের মধ্যে সেই সেতুবন্ধন, সৌভ্রাতৃত্ব, মিলবন্ধন অক্ষুন্ন রেখেছেন জেনে খুবই আনন্দিত হলাম। এসময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ মাননীয় মেয়র মহোদয়কে মানবিক ফাউন্ডেশনের আদর্শ উদ্দেশ্যে তু্লে ধরেন এবং মানবিক কাজে সার্বিক সহযোগিতা করার আহবান জানান।
উক্ত সৌজন্যে সাক্ষাতে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, মহাসচিব উৎফল বড়ুয়া, কর্মকর্তা আব্দুল আলিম আলম, দরগাহ গেইটের বিশিষ্ট ব্যবসায়ী এএইচ চৌধুরী সেলিম, মনির হোসেন, পূর্ব জিন্দাবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, হাদিউল ইসলাম শাহারিয়ার, সীমান্ত বড়ুয়া জয় প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন