editor
প্রকাশিত: 12:08 PM, December 31, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ভগবত গীতা থেকে একটি করে শ্লোক পোস্ট করেন আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা। সেই সঙ্গে পোস্ট করেন সেই শ্লোকের অসমীয়া তর্জমা ও। সেটা করতে গিয়ে এবার বিতর্কে হিমন্ত। আসামের মুখ্যমন্ত্রী গীতার শ্লোকের একেবারে ভুল মানে বের করলেন। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। সম্প্রতি গীতার ১৮ তম অধ্যায় থেকে ৪৪ নম্বর শ্লোকটি পোস্ট করেছিলেন হিমন্ত। ওই শ্লোকটির যে অসমীয়া তর্জমা পোস্ট করা হয় হিমন্তর হ্যান্ডেলে সেটি রীতিমতো বিকৃত এবং বিভ্রান্তিকর। ওই শ্লোকের মানে হিসেবে আসামের মুখ্যমন্ত্রী লেখেন, “বৈশ্যদের কাজ চাষবাস করা, গো-সেবা করা এবং ব্যবসা করা। আর ব্রাক্ষণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের সেবা করায় শূদ্রদের পবিত্র কর্তব্য।” হিমন্তের এই পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়ে যায়। আসামের মুখ্যমন্ত্রীকে কোনঠাসা করতে আসরে নামে কংগ্রেস সহ বিরোধীরা। চাপে পড়ে ওই পোস্ট ডিলিট করেছেন হিমন্ত বিশ্বশর্মা।
তাঁর দাবি, ” ওই পোস্টটি তিনি নিজে করেননি। করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া টিমের একজন। ভুল বুঝতে পারা মাত্রই পোস্টটি ডিলিট করা হয়েছে।
হিমন্ত বলেছেন, ” আমি এ পর্যন্ত ৬৬৮টি শ্লোক পোস্ট করেছি। এই ধরনের ভুল প্রথম। দেখা মাত্রই সেটা সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছি।” যদিও পোস্ট ডিলিট করলেও বিতর্ক এড়াতে পারছেন না আসামের মুখ্যমন্ত্রী। আসাদউদ্দিন ওয়েইসির মতো বিরোধীরা বলছেন, ” সাংবিধানিক পদে থেকে ও এই ধরনের পোস্ট। এতে বোঝা যায়, এদের মানসিকতা কি ধরনের।”
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন