editor

প্রকাশিত: 2:13 PM, December 31, 2023

জুয়ার ছবি তুলতে গিয়ে জুয়ারীদের হামলায় সাংবাদিক গুরতর আহত

জুয়ার ছবি তুলতে গিয়ে জুয়ারীদের হামলায় সাংবাদিক গুরতর আহত

দক্ষিণ সুরমার শীর্ষ জুয়ারী নজরুলের জুয়ার আস্তানায় সাংবাদিকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত সাংবাদিক বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সুত্রে জানাযায় ২৯ ডিসেম্বর শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে ৩টায় স্থানীয় সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল আলিম রানা শীর্ষ জুয়ারী নজরুল পরিচালিত নতুন রেলওয়ে ষ্টেশনের প্রবেশ মূখে জুয়ার আস্তানার ছবি তুলতে গেলে ৪০/৫০ জন জুয়ারী একত্রে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে তাকে গুরতর আহত করে।

এ সময় তাহার সাথে থাকা অনলাইন নিউজ পোর্টাল তালাশ টিভির দক্ষিণ সুরমা উপজেলা সংবাদদাতা সালমান জামান অবস্থা বেগতিক দেখে সাংবাদিক রানাকে বাঁচাতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোটরসাইকেলে যোগে দ্রুত ওসামানী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে ভর্তি করেন।

এ ব্যপারে মুঠোফোনে আহত সাংবাদিক রানার সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে জানান শুক্রবার বিকাল সাড়ে ৩টার সময় পেশাগত দায়িত্ব পালনে হুমায়ূন চত্বর থেকে কীনব্রিজের দিকে সালমান জামানকে নিয়ে যাচ্ছিলাম নতুন রেলওয়ে ষ্টেশনের প্রবেশ মূখ পার হয়ে দেখতে পাই সিটিএসবি’র পরিচিত একভাই নজরুলের জুয়ার বোর্ডের পাশে দাড়ানো তাকে দেখে আমিও মোটরসাইকেল দাঁড় করি, তখন তিনি আমাকে বলেন দেখ কিভাবে প্রকাশ্যে জুয়াখেলা হচ্ছে। তখন তিনি কদমতলী ফাঁড়ির আইসি আবুল হোসেনকে মোবাইল ফোনে জুয়ার বিষয়টি অবগত করেন। এই ফাকে আমি ভিডিও করতে গেলে নজরুল জুয়ারীদের বলে এই শালাকে ধর বলেই আমার জ্যাকেটের কলারে ঝাপটে ধরে সাথে সাথে ৪০/৫০ জন জুয়ারী আমাদের দুজনের উপর হামলা করে এসময় সিটিএসবির ভাই দৌড়ে পালায় আর তখন সুহান ওরফে নাইজেরিয়া লোহার রড দিয়ে আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে আঘাত করে তখন আমি মাটিতে লুটিয়ে পরি, এই ফাকে জটলার মধ্যে কে বা কারা আমার জ্যাকেটের পকেট থেকে একটি স্যামসং মোবাইল, নগদ ৫৬,০০০/ ছাপ্পান্ন হাজার টাকা, পরনের জ্যাকেট টেনে হিচরে খুলে নিয়ে যায়। পরে সালমান জামান আমাকে বাচিয়ে ওসমানী হাসপাতালে নিয়ে আসে। ও না থাকলে আমাকে মেরে ফেলতো।

এ ব্যপারে দক্ষিণ সুরমা থানার নবাগত অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন বিষয়টি আমার জানা নেই, তবে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, কিছুদিন আগে ডিবি পুলিশ আরেক শীর্ষ জুয়ারী হারুনকে তাহার ফেরিঘাটের জুয়ার আস্তানা থেকে ৮জুয়ারী সহ আটক করে, সেই সংবাদ তালাশ এবং হলি সিলেটে প্রকাশিত হলে জুয়ারী হারুন তালাশের হাসান জুলহাস এবং হলি সিলেটের আব্দুল আলিম রানাকে মোবাইলে হত্যার হুমকি দেয় সেই অডিও রেকর্ড সংরক্ষিত আছে।

গত জুলাই মাসে জিঞ্জিরশাহ মাজারের পাশে আরেক শীর্ষ জুয়ারী আবুল কাশেম এর জুয়া ও মাদক আস্তানার সংবাদ প্রকাশ করলে আবুল কাশেমও জুয়ারীদের মাধ্যমে হাসান জুলহাস ও আব্দুল আলিম রানাকে হত্যার হুমকি দেয়।

সেপ্টেম্বর মাসে কীনব্রিজের নীচের জুয়ার ছবি তুলতে গেলে র্যাবের সোর্স পরিচয়দানকারী আকাশ দেখে নেয়ার হুমকি দেয়। এরপর সংবাদ প্রকাশিত হলে মোবাইলে তাহের, নজরুল, জামাল, কামাল, মজনুু এই দুই সাংবাদিককে হত্যার হুমকি দেয়। তারই ধারাবাহিকতায় রানার উপর হত্যার উদ্দেশ্য হামলা।

এ রিপোর্ট লিখা পর্যন্ত সাংবাদিক রানা ওসমানী হাসপাতালে চিকিৎসাধী আছেন। চিকিৎসা শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়