editor
প্রকাশিত: 7:30 PM, December 31, 2023
গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জে তৃণমূল বিএনপির চেয়ারপারসন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শমসের মুবিন চৌধুরী বীর বিক্রমের পক্ষে মাঠে নেমেছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
রোববার (৩১ ডিসেম্বর) সকালে পৌর শহরের বিভিন্ন স্থানে এ গণসংযোগ করেন তারা।
গণসংযোগ শেষে কদমতলীতে এক পথ সভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক স্বপন কান্তি কর, যুগ্ম আহবায়ক নুরুল আলম খান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউছুফ আলী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক আহমদ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন পুতুল, যুগ্ম আহবায়ক সাদেক আহমদ, পৌর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মামুন আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা তাজির উদ্দিন, হাদিউজ্জামান মাছুম, জুবায়ের আহমদ জেবুল, আব্দুল মালেক, বেলাল আহমদ, দেলোয়ার আহমদ, জিয়া উদ্দিন, মাজেদ শরীফ চৌধুরী, নাদিম মাহমুদ, রফিক উদ্দিন, ইসমাইল আলী, মাহমুদ হোসেন, চেরাগ আলী, আফজাল হোসেন আক্তার, গোলসান আহমদ, আলা উদ্দিন, শামীম আহমদ, রুমেল আহমদ, জামাল আহমদ খান, জুয়েল আহমদ, শেখ হৃদয়, রুহেল আহমদ লাকি, সুজন আহমদ, রাহেল আহমদ, রাসেল আহমদ, আবির আহমদ, সামি আহমদ, তারেক আহমদ প্রমুখ।
উল্লেখ্য, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ (নৌকা), তৃণমূল বিএনপির শমসের মুবিন চৌধুরী (সোনালী আঁশ), জাতীয় পার্টির সেলিম উদ্দিন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন (ঈগল)।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়