editor

প্রকাশিত: 6:43 PM, January 1, 2024

বিএনপি জনরায়কে ভয় পেয়ে নির্বাচন বানচালে মেতে উঠেছ: প্রবাসী কল্যাণমন্ত্রী

বিএনপি জনরায়কে ভয় পেয়ে নির্বাচন বানচালে মেতে উঠেছ: প্রবাসী কল্যাণমন্ত্রী

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, বিএনপি জনরায়কে ভয় পেয়ে নির্বাচন বানচালের জন্য আগুন সন্ত্রাসে মেতে উঠেছে ৷ একটি নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগকে পুণরায় ক্ষমতায় আনতে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে এদেশের জনগণ যখন নির্বাচনী উৎসবে মেতে উঠেছে ঠিক তখনি বিএনপি জ্বালাও পোড়াও কর্মসূচী দিয়ে নির্বাচন বাতিলের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্রে মেতে উঠেছে ৷ এর জবাব দেবে দেশবাসী আগামী ৭ই জানুয়ারী।

তিনি বলেন তারা বাংলাদেশের ঊন্নয়ন পক্রিয়াকে বাধাঁগ্রস্থ করতে তৃতীয় পক্ষকে ক্ষমতায় আনার জন্য কাজ করছে। আমরা ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেব।

সোমবার (১লা জানুয়ারি) সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ইমরান আহমদ বলেন, “আগামী ৭ জানুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন। নৌকা মার্কায় আমরা ভোট দিবো। আপনারা  সকলে সশরীরে এসে ভোট দিয়ে  বিশ্ববাসীকে দেখিয়ে দিবেন যে এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে ৷ এবং আওয়ামীলীগ যা বলে  তা করতে  পারে এবং বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ও করতে পারে।

মন্ত্রী বলেন, হাসপাতালে বোমা মেরে যেভাবে ফিলিস্তিনে নারী শিশুকে হত্যা করা হচ্ছে ঠিক একই ভাবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, চলন্ত ট্বেন, বাস, কর্তব্যরত পুলিশ সদস্য ও সাংবাদিকদের ওপর হামলা চালানোর নির্দেশ দিয়ে (এখানে বাংলাদেশে) একই কাজ করছে তারেক জিয়া। বাংলাদেশে এ সমস্ত দুর্বৃত্তায়ন চলবে না,চলতে দেয়া হবেনা ৷

নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে মন্ত্রী  বলেন, তৃতীয় পক্ষ কী করতে পারে? দেশের কোনো উন্নতি করতে পারে না। ২০০৭-এ আপনারা দেখেছেন কী করেছে। তার আগে তো জিয়া-এরশাদ-খালেদা জিয়া, এরাই তো ছিল, মানুষের তো কোনো ভাগ্য পরিবর্তন হয়নি ,মানুষ তো যে অন্ধকার-সেই অন্ধকারেই নিমজ্জিত ছিল।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের উন্নতি চায় দেশের মানুষকে  নিরাপদ রাখতে চায় , দেশের উন্নয়নকে আঙ্রও  তরান্বিত করতে চায় । আর তারা (বিএনপি) বারবার বাধা দেওয়ার চেষ্টা করে। বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কিন্তু এটা করেও তারা সফল হতে পারছে না ,পারবেনা ও না ইনশাআল্লাহ কারন আপনারা সাধারন জনগণ আমাদের পাশে আছেন ৷

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আসলামের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু,  সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও গোয়াইনঘাট পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ সদস্য আপ্তাব আলী কালা, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, সিলেট জেলা আওয়ামী সদস্য বীরমুক্তি যোদ্ধা লুৎফুর রহমান লেবু, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাষ্টার, সুভাস চন্দ্র পাল ছানা, সামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, ফরিদ আহমদ শামীম, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, রফিকুল ইসলাম, মামুন পারভেজ, নজরুল ইসলাম, মোহাম্মদ লোকমান, এম নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব, সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা তাতীলীগের সভাপতি দীপক চক্রবর্তী নান্টু, সাধারণ সম্পাদক শাহিন আহমদ সাবুল।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়