editor
প্রকাশিত: 12:49 PM, January 2, 2024
ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি বলেছেন, আমাকে একবার সুযোগ দেন। আমি গোদাগাড়ী-তানোরের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব। আমি চরের মানুষের জীবন পাল্টে দেব।
ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে নির্বাচনে লড়ছেন মাহি। এজন্য তানোর-গোদাগাড়ীর প্রত্যন্ত অঞ্চল, মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে সার্বক্ষণিক ছুটে চলছেন মাহি।
এরই অংশ হিসেবে এবার ভারতীয় সীমান্তবর্তী গোদাগাড়ীর চর আষাড়িয়াদহের প্রত্যন্ত চরাঞ্চলের ভোটারদের দ্বারে দ্বারে গেলেন।
সোমবার ইংরেজি নববর্ষের প্রথম দিন ঘনকুয়াশা ভেদ করে সকাল সকাল স্বামী রকিব সরকারের মোটরসাইকেলে চেপে ধুলোয় ভরা পথ পাড়ি দিয়ে ঘুরলেন গ্রামে গ্রামে। মাঝে মধ্যে সমাবেশ করে চরের ভোটারদের আশ্বাস দিয়ে বললেন, আমাকে শুধু একটা সুযোগ দিন। চরেও কর্মসংস্থানের ব্যবস্থা করব। চরের মানুষের জীবন পাল্টে দেব।
মাহির নির্বাচনি এলাকায় ভারতীয় সীমান্ত লাগোয়া শুধু এই ইউনিয়নটিই পদ্মা নদীর ওপারে। এই ইউনিয়নের ভোটার সংখ্যা প্রায় ১৬ হাজার। চরে যেতে সকাল সকাল নৌকায় চড়ে বসেন মাহি। নৌকায় দাঁড়িয়ে নিজের ট্রাক প্রতীক নিয়ে স্বামীর সঙ্গে ছবি তোলেন।
ওপারে পৌঁছাতেই চরের বাসিন্দারা তাদের মোটরসাইকেল নিয়ে স্বাগত জানান। চরের এই একমাত্র বাহনেই সবাই চড়ে বসেন। ধুলো উড়িয়ে গ্রামের দিকে ঢুকে পড়ে মোটরসাইকেলের বহর। গ্রামের মানুষের মুখে তখন স্লোগান- ট্রাক আর ট্রাক। মাঝে মাঝে বহর থামিয়ে বক্তব্য দেন মাহি।
এ সময় মাহিয়া মাহি বলেন, আমি চাই এলাকার মানুষের মুখে মুখে আমার নামটা থাকবে। আমার এলাকায় পাঁচ বছর পর যদি অন্য কোনো প্রার্থী দাঁড়ায়, সবাই মিলে যাবে ওনার কাছে। তারপর বলবে ‘তুমি দাঁড়াইলে কিন্তু লাভ নাই। তুমি বসে পড়ো।’ এ অবস্থা যাতে হয় আমি সেই রকম করে কাজ করব। আমাকে শুধু একটা সুযোগ দিয়ে দেখেন, আমার মতন সাহসী মানুষ একটাও এখানে দাঁড়ায়নি কিন্তু। আমি একটা মেয়ে মানুষ হয়ে যত সাহস রাখি, আপনারা সবাই যদি পাশে থাকেন তাহলে দেখবেন কী হয়। আমার ইচ্ছা আছে, এই এলাকায় মিল করব, ফ্যাক্টরি করব যাতে আমার ভাইয়েরা এই এলাকায় কাজ করতে পারেন। যেন কর্মসংস্থান হয়।
এস এ
5 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট
3 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’
6 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
8 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে
5 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,
6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
8 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার