editor
প্রকাশিত: 4:56 PM, January 2, 2024
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় হেনা বেগম (৫০) নামক এক সাবেক ইউপি সদস্য নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হেনা বেগম উপজেলার ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত চেরাগ মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ২ জানুয়ারী (মঙ্গলবার) সকাল আনুমানিক আটটায় সিলেটগামী একটি ইঞ্জিনবাহী ট্রেনের নিচে কাটা পড়েন হেনা বেগম। এতে তার হাত মাথা ও দেহ বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে যায়। নিহতের পরিবার হেনা বেগমকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেন।
কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মিহির রঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার জন্য অনুমতি চেয়েছেন। নিহত হেনা বেগম মানসিক ভারসাম্যহীন হওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এস এ
4 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
5 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
3 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
4 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
7 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
6 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
5 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে
1 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও